NIA Recruitment 2026 Notification: NIA তে ডেটা এন্ট্রি সহ মোট ১১১টি পদে নিয়োগ, আবেদন করতে পারবেন কারা?

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA) তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর, হেড কনস্টেবল এবং ডেটা এন্ট্রি অপারেটর পদে মোট ১১১ জনকে নিয়োগ করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন এই সংস্থায় ডেপুটেশন (Deputation) ভিত্তিতে নিয়োগ করা হবে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর পদে ২৩টি, হেড কনস্টেবল পদে ৫৩টি এবং ডেটা এন্ট্রি অপারেটর পদে ৩৫টি শূন্যপদ রয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কারা আবেদন করতে পারবে কি যোগ্যতা লাগবে জানুন?
অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। পাশাপাশি অপরাধ তদন্ত, গোয়েন্দা বিভাগ, অপারেশন অথবা তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপনার কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট পদে কেন্দ্র বা রাজ্য সরকারের কর্মীদের ডেপুটেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।
হেড কনস্টেবল পদে আবেদনের জন্য ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি কেন্দ্রীয় বা রাজ্য পুলিশের সংশ্লিষ্ট বিভাগে সমতুল পদে কর্মরত হওয়ার শর্ত রয়েছে।

অন্যদিকে, ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদনের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তথ্যপ্রযুক্তিতে ‘ও’ অথবা ‘এ’ লেভেল সার্টিফিকেট থাকতে হবে। এই পদেও কেন্দ্র বা রাজ্য সরকার এবং বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের কর্মীরা ডেপুটেশনের ভিত্তিতে আবেদন করতে পারবেন।

বয়সসীমা ও বেতন:

তিনটি পদের ক্ষেত্রেই ডেপুটেশনের মাধ্যমে নিয়োগের বয়সসীমা সর্বোচ্চ ৫৬ বছর। অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর এবং ডেটা এন্ট্রি অপারেটর পদে মাসিক বেতন ২৯,২০০ থেকে ৯২,৩০০ টাকা। হেড কনস্টেবল পদে বেতন ২৫,৫০০ থেকে ৮১,৭০০ টাকা। এর পাশাপাশি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাও দেওয়া হবে।

আবেদন পদ্ধতি:
NIA-র ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করতে হবে। প্রয়োজনীয় নথি যুক্ত করে নিজের বর্তমান দফতরের মাধ্যমে NIA-র নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
The DIG (Administration),
National Investigation Agency (NIA) Headquarters,
Opposite CGO Complex, Lodhi Road,
New Delhi – 110003, India।

আবেদনের সময়সীমা: ১৪ নভেম্বর ২০২৬ থেকে ১২ জানুয়ারি ২০২৭ পর্যন্ত।

NIA Recruitment 2026 Notification Pdf: Download

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।