BHARSHA Scheme Eligibility 2027: রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য ‘ভরসা’ প্রকল্প, মাসে মিলবে ১৫০০ থেকে ২০০০ টাকা! কারা পাবেন, কী কী শর্ত? জানুন বিস্তারিত

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
6 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্যের শিক্ষিত অথচ বেকার যুবক-যুবতীদের জন্য নতুন আর্থিক সহায়তা প্রকল্প চালু করল রাজ্য সরকার। প্রকল্পের নাম ‘ভরসা’ (BHARSHA)। এই প্রকল্পে যোগ্য উপভোক্তাদের প্রতি মাসে ১,৫০০ টাকা অথবা ২,০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। ইতিমধ্যেই এই প্রকল্প নিয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের যুব পরিষেবা ও ক্রীড়া দফতর। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে এই প্রকল্প। তবে এই সুবিধা পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন? শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কত টাকা দেওয়া হবে? একই পরিবারের কতজন আবেদন করতে পারবেন? অন্য সরকারি প্রকল্পের সুবিধা পেলে কি ‘ভরসা’ প্রকল্পের টাকা মিলবে? জেনে নিন বিস্তারিত।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কী এই ‘ভরসা’ প্রকল্প?
রাজ্যের শিক্ষিত কিন্তু কর্মহীন যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে এই নতুন প্রকল্প চালু করা হয়েছে। গ্র্যাজুয়েট এবং নন-গ্র্যাজুয়েট, এই দুই শ্রেণিতে ভাগ করে আর্থিক সাহায্য দেওয়া হবে। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে গোটা রাজ্যে এই প্রকল্প কার্যকর হবে।

মাসে ২,০০০ টাকা কারা পাবেন?
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, এই প্রকল্পে স্নাতক বা গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছেন এমন যোগ্য বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে ২,০০০ টাকা করে পাবেন। এছাড়াও সরকারি ITI-তে ভোকেশনাল সার্টিফিকেট কোর্স করছেন অথবা ইতিমধ্যেই সেই কোর্স সম্পূর্ণ করেছেন, এমন যোগ্য প্রার্থীরাও মাসে ২,০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন।

আর, মাসে ১,৫০০ টাকা কারা পাবেন?
যাঁরা মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, কিন্তু এখনও স্নাতক ডিগ্রি অর্জন করেননি, তাঁরা নন-গ্র্যাজুয়েট বা আন্ডারগ্র্যাজুয়েট শ্রেণির আওতায় পড়বেন। এই শ্রেণির যোগ্য উপভোক্তাদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে দেওয়া হবে।

কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন?
এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পাশাপাশি ২০২৭ সালের ১ জানুয়ারি অনুযায়ী আবেদনকারীর বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে নন-গ্র্যাজুয়েট শ্রেণির ক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং গ্র্যাজুয়েট শ্রেণির ক্ষেত্রে স্নাতক ডিগ্রি সম্পূর্ণ করা বাধ্যতামূলক।
এছাড়াও আবেদনকারী কোনও সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত হতে পারবেন না। যাঁরা স্বনিযুক্ত বা নিজের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত, তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাবেন না।

একই পরিবার থেকে কতজন আবেদন করতে পারবেন?
সরকারি বিজ্ঞপ্তিতে এই বিষয়টিও স্পষ্ট করে দেওয়া হয়েছে। একই পরিবারের সর্বাধিক দুজন এই প্রকল্পের সুবিধা পেতে পারবেন। অর্থাৎ, একটি পরিবার থেকে দুজনের বেশি আবেদনকারীকে এই প্রকল্পের আওতায় আনা হবে না।

অন্য সরকারি প্রকল্পের টাকা পেলে কি আবেদন করা যাবে?
এই প্রকল্পের ক্ষেত্রে অন্য সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাওয়ার বিষয়েও নির্দিষ্ট শর্ত রয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, যাঁরা অন্নপূর্ণা যোজনা অথবা পশ্চিমবঙ্গ সরকারের অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় রয়েছেন, তাঁরা ‘ভরসা’ প্রকল্পের সুবিধা পাবেন না।

তবে এক্ষেত্রে বিশেষ ছাড় রয়েছে। দিব্যাঙ্গজনদের জন্য চালু থাকা মানবিক পেনশন-সহ অন্যান্য পেনশন যাঁরা পান, তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।

SIR ২০২৬-এর ভোটার তালিকায় নাম থাকা কি বাধ্যতামূলক?
এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হল ভোটার তালিকায় নাম থাকতে হবে। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, SIR ২০২৬-এর পর চূড়ান্তভাবে প্রকাশিত ভোটার তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁরা এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
এছাড়াও যাঁদের মামলা SIR আপিল ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে অথবা যাঁদের CAA-র অধীনে আবেদন বিবেচনাধীন রয়েছে, তাঁরাও নির্দিষ্ট শর্ত পূরণ করলে এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হবেন।

কী ভাবে টাকা হবে?
যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে। এজন্য আবেদনকারীর নিজের নামে থাকা আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, উপভোক্তার একক মালিকানাধীন Aadhaar-seeded Bank Account-এ Direct Benefit Transfer (DBT)-এর মাধ্যমে আর্থিক সহায়তা পাঠানো হবে।

এই প্রকল্পের আওতায় একজন উপভোক্তা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। তবে এই সুবিধা চালু রাখতে হলে প্রকল্পের সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। কোনও উপভোক্তা পরবর্তীকালে নির্ধারিত যোগ্যতা হারালে তাঁর আর্থিক সহায়তা বন্ধ করা হতে পারে।

কোন ক্ষেত্রে টাকা বন্ধ হতে পারে?
কোনও আবেদনকারী ভুল তথ্য দিয়ে আর্থিক সহায়তা পেয়ে থাকলে অথবা পরবর্তীকালে প্রকল্পের যোগ্যতার কোনও শর্ত পূরণ না করলে রাজ্য সরকার তাঁর আর্থিক সহায়তা বন্ধ বা স্থগিত করতে পারে। তবে এই সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট উপভোক্তাকে নিজের বক্তব্য জানানোর সুযোগ দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কী ভাবে আবেদন যাচাই হবে?

এই প্রকল্পে আবেদন জমা পড়ার পর আবেদনকারীর দেওয়া তথ্য ও নথি খতিয়ে দেখা হবে। পাশাপাশি সরেজমিনে তদন্তও করা হবে। সমস্ত তথ্য যাচাই করার পর যাঁরা প্রকল্পের শর্ত পূরণ করবেন, তাঁদের নাম সুপারিশ করা হবে।

এছাড়াও ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচির মাধ্যমে যাঁরা আবেদন জানিয়েছেন, তাঁদের আবেদনও খতিয়ে দেখবে রাজ্যের যুব পরিষেবা ও ক্রীড়া দফতর। যাচাইয়ের কাজ শেষ হলে সেই তথ্য ‘ভরসা’ প্রকল্পের মূল তালিকায় যুক্ত করা হবে।

টাকা না পেলে কি ভাবে অভিযোগ জানাবেন?
এই প্রকল্প সংক্রান্ত কোনও অভিযোগ বা সমস্যা থাকলে নির্দিষ্ট ই-মেল অথবা ফোন নম্বরে যোগাযোগ করা যাবে।
ই-মেল: bharsha.yss@gmail.com
হেল্পলাইন নম্বর: 6292248888

কবে থেকে চালু হবে ‘ভরসা’ প্রকল্প?

রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে চালু হবে ‘ভরসা’ প্রকল্প। গোটা রাজ্যেই এই প্রকল্পের সুবিধা পাবেন যোগ্য যুবক-যুবতীরা। তবে কবে থেকে আবেদন করা যাবে, সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। আবেদন পদ্ধতি এবং অনলাইন পোর্টাল সংক্রান্ত বিস্তারিত তথ্যের আপডেট ও আবেদন পদ্ধতি জানতে Md ৩৬০ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।