আসাম রাইফেলসে চাকরির সুযোগ। সম্প্রতি Technical and Tradesman Recruitment Rally 2026 এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থা। এই নিয়োগের আওতায় মোট ৩৫৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। বিভিন্ন টেকনিক্যাল ও ট্রেডসম্যান পদে নিয়োগ করা হবে বাছাই করা প্রার্থীদের। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ৩৫৪টি পদ পূরণ করা হবে। এর মধ্যে রয়েছে ওয়ারেন্ট অফিসার (সাইফার), রাইফেলম্যান (ইলেকট্রিক্যাল ফিটার সিগন্যাল), রাইফেলম্যান (লাইনম্যান ফিল্ড), রাইফেলম্যান (আর্মারার), রাইফেলম্যান (ইঞ্জিনিয়ার ইকুইপমেন্ট মেকানিক), রাইফেলম্যান (রিকভারি ভেহিকল মেকানিক), রাইফেলম্যান (ইলেকট্রিশিয়ান মেকানিক ভেহিকল), হাবিলদার (ইনস্ট্রুমেন্ট রিপেয়ার মেকানিক), রাইফেলম্যান (মেটাল স্মিথ), রাইফেলম্যান (আপহোলস্টার), রাইফেলম্যান (স্টোর কিপার), টেকনিক্যাল, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, রাইফেলম্যান (ভেহিকল মেকানিক/ফিটার), রাইফেলম্যান (ওয়েল্ডার), ওয়ারেন্ট অফিসার (ড্রাফটসম্যান), ওয়ারেন্ট অফিসার (অপারেশন থিয়েটার টেকনিশিয়ান), ওয়ারেন্ট অফিসার (ফিজিওথেরাপিস্ট) এবং রাইফেলম্যান (মেসন) পদ।
শিক্ষাগত যোগ্যতা:
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতাও আলাদা রাখা হয়েছে। কিছু পদের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে। আবার কয়েকটি পদের জন্য মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশের পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে ITI সার্টিফিকেট কিংবা ডিপ্লোমা থাকতে হবে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট পদের শিক্ষাগত যোগ্যতা দেখে নেওয়া জরুরি।
বয়সসীমা:
বিভিন্ন পদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ২৩ বছরের মধ্যে রাখা হয়েছে। তবে সাইফার পদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ২১ বছর এবং ড্রাফটসম্যান পদের ক্ষেত্রে ১৮ থেকে ২৫ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
আবেদন ফি:
গ্রুপ সি পদের জন্য আবেদন ফি ১০০ টাকা। তবে SC, ST এবং প্রাক্তন সেনাকর্মীদের আবেদন ফি দিতে হবে না।
গ্রুপ সি পদের তালিকা
1. ওয়ারেন্ট অফিসার (সাইফার)
2. রাইফেলম্যান (ইলেকট্রিক্যাল ফিটার সিগন্যাল)
3. রাইফেলম্যান (লাইনম্যান ফিল্ড)
4. রাইফেলম্যান (আর্মারার)
5. রাইফেলম্যান (ইঞ্জিনিয়ার ইকুইপমেন্ট মেকানিক)
6. রাইফেলম্যান (রিকভারি ভেহিকল মেকানিক)
7. রাইফেলম্যান (ইলেকট্রিশিয়ান মেকানিক ভেহিকল)
8. হাবিলদার (ইনস্ট্রুমেন্ট রিপেয়ার মেকানিক)
9. রাইফেলম্যান (মেটাল স্মিথ)
10. রাইফেলম্যান (আপহোলস্টার)
11. রাইফেলম্যান (স্টোর কিপার টেকনিক্যাল, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার)
12. রাইফেলম্যান (ভেহিকল মেকানিক/ফিটার)
13. রাইফেলম্যান (ওয়েল্ডার)
14. ওয়ারেন্ট অফিসার (ড্রাফটসম্যান)
15. ওয়ারেন্ট অফিসার (অপারেশন থিয়েটার টেকনিশিয়ান)
16. ওয়ারেন্ট অফিসার (ফিজিওথেরাপিস্ট)
17. রাইফেলম্যান (মেসন)
নির্বাচন প্রক্রিয়া:
এই পদগুলিতে প্রার্থীদের প্রথমে শারীরিক মান যাচাই (PST) ও শারীরিক সক্ষমতার পরীক্ষা (PET) নেওয়া হবে। এরপর কম্পিউটার বেসড টেস্ট (CBT), ট্রেড স্কিল টেস্ট এবং মেডিক্যাল পরীক্ষা হবে। এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধাতালিকার ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ করা হবে।
আবেদনের তারিখ:
বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু ১৫ নভেম্বর ২০২৬ থেকে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১ ডিসেম্বর ২০২৬। অন্যদিকে, নিয়োগের র্যালি ১৫ জানুয়ারি ২০২৭ থেকে শুরু হওয়ার কথা রয়েছে।
কীভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের আসাম রাইফেলসের সরকারি ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
ওয়েবসাইট: https://www.assamrifles.gov.in/
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
