অবশেষে ক্লার্কশিপ পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)। কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, Clerkship Examination 2024-এর Part-I পরীক্ষা আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। দুদিনে মোট তিনটি সেশনে পরীক্ষা নেওয়া হবে।
সূচি অনুযায়ী,
২৬ ডিসেম্বর প্রথম সেশনের পরীক্ষা হবে সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত।
দ্বিতীয় সেশনের পরীক্ষা হবে দুপুর ২টো ৩০ মিনিট থেকে বিকেল ৪টে পর্যন্ত।
অন্যদিকে, ২৭ ডিসেম্বর একটি সেশনে পরীক্ষা নেওয়া হবে। সেদিন পরীক্ষার সময় সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট।
কবে থেকে ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড?
কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৪ ডিসেম্বর ২০২৬ থেকে পরীক্ষার্থীরা WBPSC-র সরকারি ওয়েবসাইটে গিয়ে ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার জন্য মোট ২৬টি কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, কমিশনের দফতর থেকে ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড দেওয়ার কোনও ব্যবস্থা থাকবে না।
পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পরীক্ষার দিন, সেশন ও কেন্দ্রের তথ্য দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
https://psc.wb.gov.in/
IMPORTANT ANNOUNCEMENT : https://psc.wb.gov.in/Download?param1=25112026104610_AnnouncementClerk.pdf¶m2=advertisement
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
