★ Premium High Quality PVC Print ★

PVC স্মার্ট কার্ড অর্ডার করুন

🪪 রেশন কার্ড • আয়ুষ্মান কার্ড
🪪 আভা কার্ড • ভোটার কার্ড

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট হোম ডেলিভারি

💬 অর্ডার করুন WhatsApp এ
📞 94759 97521

আশ্রমে তরুণীর সঙ্গে ঘনিষ্ঠতার ভিডিও ভাইরাল! সিতাইয়ে বিক্ষোভের পর থানায় বিজ্ঞানন্দ মহারাজ, উঠছে একাধিক অভিযোগ

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

কোচবিহারের সিতাইয়ে একটি আশ্রমকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।  আশ্রমের দায়িত্বে থাকা বিজ্ঞানন্দ মহারাজের সঙ্গে এক তরুণীর ঘনিষ্ঠতার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই এলাকায় ক্ষোভ তৈরি হয়।  রবিবার আশ্রমের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ।  বিক্ষোভকারীদের দাবি, ঘটনার সঠিক তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে হবে।  পরিস্থিতির মধ্যে পুলিশ বিজ্ঞানন্দ মহারাজকে থানায় নিয়ে যায় বলে জানা গিয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

জানা গিয়েছে, সিতাইয়ের সালটিবাড়ি এলাকায় রয়েছে সিতাই রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম।  দীর্ঘদিন ধরেই ওই আশ্রমে বিভিন্ন সামাজিক কাজকর্ম চলে বলে স্থানীয় সূত্রে খবর।  বিশেষ করে দুস্থ পরিবারের শিশুদের আশ্রমে রেখে তাঁদের থাকা-খাওয়া এবং পড়াশোনার ব্যবস্থা করা হয় বলে জানা গিয়েছে।  আশ্রমে বিজ্ঞানন্দ মহারাজ ছাড়াও আরও কয়েকজন সন্ন্যাসী এবং আশ্রমিক রয়েছেন।

স্থানীয় সূত্রের দাবি, আশ্রমের বিভিন্ন কাজে বিজ্ঞানন্দ মহারাজকে সহযোগিতা করার জন্য এক তরুণী সেখানে থাকতেন। সম্প্রতি মহারাজের সঙ্গে ওই তরুণীর ঘনিষ্ঠতার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।  ভিডিওটি সামনে আসার পর থেকেই নড়ে চড়ে বসেন এলাকার মানুষেরা।  এরপর রবিবার সকালে আশ্রমের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়দের একাংশ।

বিক্ষোভকারীদের অভিযোগ, আশ্রমের মতো একটি জায়গায় এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না।  তাঁরা বিজ্ঞানন্দ মহারাজের বিরুদ্ধে তদন্ত এবং গ্রেপ্তারের দাবি জানান।  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিতাই থানার পুলিশ।  পরে বিজ্ঞানন্দ মহারাজকে থানায় নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে।  তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কি না, সে বিষয়ে পুলিশের তরফে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।

এরই মধ্যে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আরও একাধিক দাবি সামনে এসেছে।  গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি নোমিতা বর্মন একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বিজ্ঞানন্দ মহারাজকে নিয়ে গুরুতর অভিযোগ করেন।  ওই পোস্টে তিনি দাবি করেন, রাজবংশী সম্প্রদায়ের একাধিক নিরীহ তরুণীর সঙ্গে বিজ্ঞানন্দ মহারাজ অনৈতিক সম্পর্কে জড়িত ছিলেন।  একই পোস্টে তিনি দাবি করেন, পুলিশ ওই মহারাজকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, প্রায় ১০ বছর আগে ওই আশ্রমটি তৈরি হয়েছিল।  সেখানে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি অসহায় ও দুস্থ পরিবারের শিশুদের নিয়ে কাজ করা হয়।  ফলে আশ্রমকে ঘিরে এমন অভিযোগ সামনে আসায় স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।