চাকরির পরীক্ষায় আর দিতে হবে না আবেদন ফি! বয়সের ছাড় নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

সরকারি চাকরির পরীক্ষায় আবেদন করার জন্য আর কোনও ফি দিতে হবে না চাকরিপ্রার্থীদের। পাশাপাশি, সরকারি চাকরির নিয়োগে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমাতেও অতিরিক্ত ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিম মেদিনীপুরের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে চাকরিপ্রার্থীদের জন্য এই দুই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

মুখ্যমন্ত্রী জানান, সরকারি চাকরির পরীক্ষায় আবেদন ফি তুলে দেওয়ার বিষয়ে কাজ করছে রাজ্য অর্থ দফতর। দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। এর ফলে সরকারি চাকরির পরীক্ষায় আবেদন করতে গিয়ে আর্থিক চাপ কিছুটা কমবে চাকরিপ্রার্থীদের।

এদিন পিএসসির ক্লার্কশিপ পরীক্ষার প্রসঙ্গও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, প্রায় ৯ হাজার শূন্যপদের জন্য সাড়ে ৮ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। বর্তমানে এই পরীক্ষায় আবেদনকারীদের কাছ থেকে পরীক্ষার ফি নেওয়া হয়। সেই ফি তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে, ২০২৭ সাল থেকে সরকারি চাকরির নিয়োগে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় অতিরিক্ত দু’বছরের ছাড় দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, গত দশ বছরে রাজ্যে সরকারি নিয়োগের ক্ষেত্রে দীর্ঘ অচলাবস্থা তৈরি হয়েছিল। ২০১৫ সালে শেষ এসএসসি এবং ২০১৭ সালে শেষ পিএসসি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল।

আগের সরকারের আমলে স্থায়ী চাকরির পরিবর্তে সিভিক ভলান্টিয়ার, চুক্তিভিত্তিক ও পার্টটাইম কর্মীর সংখ্যা বেড়েছিল বলেও অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। তাঁদের বেতন তুলনামূলক কম ছিল এবং পিএফ ও ইএসআইয়ের মতো সুযোগ থেকেও অনেকে বঞ্চিত ছিলেন বলে দাবি করেন তিনি।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।