★ Premium High Quality PVC Print ★

PVC স্মার্ট কার্ড অর্ডার করুন

🪪 রেশন কার্ড • আয়ুষ্মান কার্ড
🪪 আভা কার্ড • ভোটার কার্ড

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট হোম ডেলিভারি

💬 অর্ডার করুন WhatsApp এ
📞 94759 97521

CTET 2026-এর নতুন পরীক্ষার দিন ঘোষণা, ৪ অক্টোবর অ্যাডমিট কার্ড

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

চলতি বছরের ২২তম সংস্করণের সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট (সিটেট) এর নতুন পরীক্ষার দিন ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)।  নতুন সূচি অনুযায়ী, আগামী ৯ অক্টোবর ২০২৬ দেশজুড়ে সিটেট পরীক্ষা নেওয়া হবে। এর আগে ৬ সেপ্টেম্বর পরীক্ষা হওয়ার কথা ছিল।  তবে যোগ্য প্রার্থীদের নতুন করে আবেদনের সুযোগ দেওয়ার পর পরীক্ষার দিন পরিবর্তন করা হয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

দেশের ১৩২টি শহরের বাছাই করা পরীক্ষাকেন্দ্রে সিটেট এর পরীক্ষা নেওয়া হবে।  একই দিনে প্রথম এবং দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা এ বছর ২৭টি ভাষায় সিটেট পরীক্ষায় বসতে পারবেন।

কবে প্রকাশিত হবে অ্যাডমিট কার্ড?

সিটেট ২০২৬ এর অ্যাডমিট কার্ড ৪ অক্টোবর ২০২৬ প্রকাশিত হবে।  পরীক্ষার্থীরা সিটেট এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের অ্যাপ্লিকেশন নম্বর ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

উল্লেখ্য, মূলত কেন্দ্রীয় সরকারের অধীনস্থ স্কুলগুলিতে শিক্ষকতার জন্য সিটেট উত্তীর্ণ হওয়া গুরুত্বপূর্ণ।  প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানোর জন্য প্রথম পত্রে উত্তীর্ণ হতে হয়।  ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানোর জন্য দ্বিতীয় পত্রে উত্তীর্ণ হতে হয়।  আর প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াতে চাইলে দুই পত্রেই উত্তীর্ণ হতে হবে।

সিটেট সংক্রান্ত পরীক্ষার সময়সূচি, অ্যাডমিট কার্ড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটের জন্য পরীক্ষার্থীদের নিয়মিত সিবিএসই এর অফিসিয়াল সিটেট ওয়েবসাইট নজরে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।