বিশ্বকর্মা পুজো উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান-সহ সরকারের সব ধরনের অফিসে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার প্রকাশিত এক আদেশনামায় নবান্ন জানিয়েছে, আগামী ১৮ সেপ্টেম্বর, শুক্রবার বিশ্বকর্মা পুজো রয়েছে। সেই কারণেই ছুটির দিনে এই পরিবর্তন আনা হয়েছে এবং এই ছুটি সর্বত্র বলবৎ থাকবে।
এর আগে সরকারের জারি করা পূর্ববর্তী আদেশনামায় ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে পুজো এবং পঞ্জিকার তারিখ পরিবর্তনের বিষয়টি সামনে আসতেই নবান্নের পক্ষ থেকে সেই পুরোনো আদেশনামা সংশোধন করে নতুন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এর ফলে আগামী ১৭ সেপ্টেম্বরের পরিবর্তে ১৮ সেপ্টেম্বর সমস্ত রাজ্য সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারের নিয়ন্ত্রণাধীন অন্যান্য সংস্থাসমূহ বন্ধ থাকবে।

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন