মিড-ডে মিল বা পিএম পোষণ প্রকল্পে ফের সিদ্ধান্ত বদল রাজ্য সরকারের। কলকাতার পর রাজ্যের আরও কয়েকটি জেলায় স্কুলপড়ুয়াদের খাবার সরবরাহের দায়িত্ব দেওয়ার কথা ছিল ইসকনের সঙ্গে সম্পর্কিত বলে আলোচিত ‘অক্ষয় পাত্র ফাউন্ডেশন’ কে। কিন্তু কাজ শুরু হওয়ার আগেই সেই অনুমোদন প্রত্যাহার করে নিল স্কুল শিক্ষা দফতর।
গত ২১ অগস্ট উত্তর ২৪ পরগনা, হাওড়া, পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুরের নির্দিষ্ট এলাকার স্কুলে খাবার সরবরাহের অনুমোদন দেওয়া হয়েছিল অক্ষয় পাত্রকে। কিন্তু ১১ সেপ্টেম্বর জারি করা সরকারি নির্দেশিকায় সেই অনুমোদন বাতিলের কথা জানানো হয়েছে।
কেন মাত্র তিন সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত বদল, তা অবশ্য সরকারি নির্দেশিকায় স্পষ্ট করা হয়নি। সংশ্লিষ্ট জেলাগুলিকে আপাতত আগের ব্যবস্থাতেই পড়ুয়াদের মিড-ডে মিল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতায় মিড-ডে মিল সরবরাহের নতুন ব্যবস্থা চালু হওয়ার পর খাবার দেরিতে পৌঁছনো, নিরামিষ খাবার এবং ডিম দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেই আবহেই কলকাতার বাইরে চার জেলায় অক্ষয় পাত্রকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। এবার সেই সিদ্ধান্তও আপাতত বাতিল হওয়ায় নতুন ব্যবস্থা কতটা এগোবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন