পুজোর চাঁদা হোক বা অন্য কোনও কিছুর নামে, কেউ চাঁদার দাবিতে জোরজবরদস্তি করলে এবার আর চুপ থাকবেন না। কারণ, এমন পরিস্থিতিতে সরাসরি কলকাতা পুলিশের দ্বারস্থ হতে পারবেন সাধারণ মানুষ।
জোর করে চাঁদা দাবি বা আদায়ের অভিযোগ জানাতে কলকাতা পুলিশের তরফে ২৪ ঘণ্টার টোল-ফ্রি হেল্পলাইন চালু রাখা হয়েছে। ফোন করে জানানো যাবে অভিযোগ। পাশাপাশি, হোয়াটসঅ্যাপের মাধ্যমেও পুলিশকে বিষয়টি জানাতে পারবেন।
প্রসঙ্গত, এবার পুজোর নামে কোনও ক্লাব, সংগঠন বা ব্যক্তি যদি সাধারণ মানুষ, দোকানদার কিংবা ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টি করে জোরপূর্বক চাঁদা দাবি করে, তবে নাগরিকরা সরাসরি এই নম্বরগুলোতে অভিযোগ জানাতে পারবেন কলকাতা পুলিশের লালবাজার কন্ট্রোল রুম থেকে এ কথা জানানো হয়েছে এবং পাশাপাশি –
১. টোল-ফ্রি নম্বর (২৪×৭) 1800-345-5678
২. হোয়াটসঅ্যাপ নম্বর: 94326-24365
চালু রেখেছে যাতে করে ফোন করে জানানো যায় অভিযোগ। পাশাপাশি, হোয়াটসঅ্যাপের মাধ্যমেও পুলিশকে বিষয়টি জানাতে পারবেন।

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন