রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য ঘোষিত ‘যুবশক্তি ভরসা’ প্রকল্প নিয়ে অপেক্ষা ক্রমেই দীর্ঘ হচ্ছে। আগে অক্টোবর মাস থেকে এই প্রকল্প চালুর কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু অক্টোবর পেরিয়ে নভেম্বর মাস শুরু হলেও এখনও পর্যন্ত আবেদন প্রক্রিয়া চালু হয়নি। এর মধ্যেই মঙ্গলবার শিলিগুড়ির সভা থেকে ফের প্রকল্পের কথা তুলে ধরে যুবকদের অপেক্ষা করতে বললেন মুখ্যমন্ত্রী।
এদিন শিলিগুড়িতে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, গ্র্যাজুয়েট এবং নন-গ্র্যাজুয়েট যুবক-যুবতীদের জন্য ‘ভরসা স্কিম’ চালু করা হবে। যুবকদের উদ্দেশে তিনি বলেন, “আর যুব ভাইরা অপেক্ষা করুন, আপনাদের ভরসা স্কিম, সেটাও চালু করে দেব আমরা। গ্র্যাজুয়েট এবং নন-গ্র্যাজুয়েটদের জন্য।”
উল্লেখ্য, ২০২৬ সালের রাজ্য বাজেটে শিক্ষিত বেকার যুবকদের জন্য অক্টোবর মাস থেকে ‘ভরসা কর্মসূচি’ চালুর কথা ঘোষণা করা হয়েছিল। সেই সময় স্নাতক উত্তীর্ণদের মাসে ৩,০০০ টাকা এবং অন্যদের মাসে ২,০০০ টাকা আর্থিক সহায়তার কথা জানানো হয়েছিল। পরবর্তী সময়েও অক্টোবর মাসে প্রকল্প চালুর সম্ভাবনা নিয়ে একাধিকবার বলেন।
এবার নভেম্বর মাসে শিলিগুড়ির সভা থেকেও নতুন করে প্রকল্প চালুর আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। তবে কবে থেকে আবেদন শুরু হবে, কবে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সেই বিষয়ে নির্দিষ্ট কোনও তারিখ ঘোষণা করেননি তিনি।
কারা পাবেন এই প্রকল্পের সুবিধা?
মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, গ্র্যাজুয়েট এবং নন-গ্র্যাজুয়েট যুবক-যুবতীদের এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
কবে থেকে শুরু হবে আবেদন?
এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন এটাই। অক্টোবর মাসে চালুর কথা থাকলেও এখনও আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। শিলিগুড়ির সভাতেও মুখ্যমন্ত্রী নতুন কোনও তারিখ জানাননি। ফলে বেকার যুবক-যুবতীদের আপাতত সরকারি বিজ্ঞপ্তি ও পরবর্তী ঘোষণার অপেক্ষাতেই থাকতে হচ্ছে।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
