★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

সম্ভল হিংসা মামলায় অভিযুক্ত মুসলিম যুবকের জাতীয় নিরাপত্তা আইনে আটকাদেশ খারিজ সুপ্রিম কোর্টের, উত্তরপ্রদেশ সরকারকে ১০ লাখ টাকা জরিমানা

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

২০২৪ সালের সম্ভল হিংসার ঘটনায় অভিযুক্ত মুল্লা আফরোজকে জাতীয় নিরাপত্তা আইন বা NSA-তে আটক রাখার সিদ্ধান্ত খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শীল নাগুর বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। একই সঙ্গে আফরোজকে বেআইনিভাবে আটক রাখার জন্য উত্তরপ্রদেশ সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানাও করেছে শীর্ষ আদালত।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

মামলাটি মূলত ২০২৪ সালের নভেম্বরে সম্ভলের শাহী জামা মসজিদে আদালতের নির্দেশে হওয়া সমীক্ষাকে কেন্দ্র করে ছড়ানো হিংসার সঙ্গে যুক্ত। ওই ঘটনায় চার জনের মৃত্যু হয়। পরে মুল্লা আফরোজের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। পুলিশ তাঁকে ২০২৫ সালের জানুয়ারিতে গ্রেফতার করে।

আফরোজের বিরুদ্ধে ২০২৫ সালের ১৩ অক্টোবর জাতীয় নিরাপত্তা আইনে আটকাদেশ জারি করা হয়। সেই সময় তিনি আগে থেকেই বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন। পরে ওই আটকাদেশকে চ্যালেঞ্জ করে তিনি আদালতের দ্বারস্থ হন। এলাহাবাদ হাই কোর্ট ২০২৬ সালের জুনে তাঁর আটকাদেশ বহাল রেখেছিল। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেন আফরোজ।

সুপ্রিম কোর্টে মামলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, পুলিশ হেফাজতে দেওয়া কথিত একটি extra-judicial confession-এর ভিত্তিতে কাউকে প্রতিরোধমূলকভাবে NSA-তে আটক করা যায় কি না। ৮ সেপ্টেম্বর শুনানির পর বিচারপতি দীপাঙ্কর দত্ত ও বিচারপতি শীল নাগুর বেঞ্চ রায় সংরক্ষণ করেছিল।

আদালতের সামনে আফরোজের পক্ষ থেকে দাবি করা হয়, সম্ভল হিংসার ঘটনায় প্রথম দিকের এফআইআরগুলিতে তাঁর নাম ছিল না এবং পরে পুলিশ হেফাজতে দেওয়া কথিত বয়ানের ভিত্তিতে তাঁকে একাধিক মামলায় জড়ানো হয়। অন্যদিকে উত্তরপ্রদেশ সরকারের বক্তব্য ছিল, আফরোজের বিরুদ্ধে হিংসার সঙ্গে যুক্ত থাকার যথেষ্ট উপাদান রয়েছে এবং তাঁকে মুক্তি দেওয়া হলে ফের জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এলাহাবাদ হাই কোর্টের নথিতেও দেখা যায়, সরকার আফরোজের বিরুদ্ধে জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগ তুলে NSA-র অধীনে আটকাদেশের পক্ষে যুক্তি দিয়েছিল। আদালত সেই সময় সরকারের বক্তব্য গ্রহণ করে আটকাদেশ বহাল রেখেছিল।

তবে সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তে হস্তক্ষেপ করেছে। শীর্ষ আদালত আফরোজের NSA-র অধীনে প্রতিরোধমূলক আটকাদেশ বাতিল করে দিয়েছে এবং উত্তরপ্রদেশ সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা করেছে। অর্থাৎ NSA-র অধীনে যে আটকাদেশের ভিত্তিতে তাঁকে আটক রাখা হয়েছিল, সেটি আর বহাল থাকছে না।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।