ব্যাঙ্কে কাজ শেখার পাশাপাশি মাসে ১৬,৬৫০ টাকা স্টাইপেন্ড পাওয়ার সুযোগ দিচ্ছে ইউকো ব্যাঙ্ক।
প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সারা দেশে মোট ৫৩০ জন অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এর মধ্যে পশ্চিমবঙ্গের জন্য রয়েছে ৮৬টি আসন। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৪ অক্টোবর ২০২৬ থেকে। আবেদন করা যাবে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
আবেদন করতে হলে স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ হতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ এপ্রিল ২০২২ বা তার পরে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, এমন প্রার্থীরাই শুধু আবেদন করতে পারবেন।
বয়স:
প্রার্থীদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
বেতন:
মাসে মোট ১৬,৬৫০ টাকা স্টাইপেন্ড দেওয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে ইউকো ব্যাঙ্ক দেবে ১০,৫০০ টাকা এবং সরকারি অংশ হিসেবে ৬,১৫০ টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। তবে এটা কোনো স্থায়ী চাকরি নয় এটা প্রশিক্ষণ।
নিয়োগ কীভাবে হবে?
আবেদন করার পর প্রার্থীদের অনলাইন পরীক্ষায় বসতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষা হওয়ার কথা ৭ নভেম্বর ২০২৬ সকাল ১১টা থেকে। পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন থাকবে, পূর্ণমান ১০০ এবং সময় ৬০ মিনিট। জেনারেল ও ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, রিজনিং অ্যাবিলিটি ও কম্পিউটার অ্যাপটিটিউড এবং কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড—এই চারটি বিভাগ থেকে প্রশ্ন আসবে। প্রতিটি বিভাগে ২৫টি করে প্রশ্ন থাকবে। নির্বাচিত প্রার্থীদের রাজ্যের স্থানীয় ভাষা জানতে হবে।
আবেদন মূল্য:
জেনারেল, ইডব্লিউএস ও ওবিসি বিভাগের পুরুষ প্রার্থীদের আবেদন ফি ৮০০ টাকা এবং জিএসটি। এই বিভাগগুলির মহিলা ও ট্রান্সজেন্ডার প্রার্থীদের ফি ৬০০ টাকা এবং জিএসটি। তফসিলি জাতি, তফসিলি জনজাতি ও বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য ফি ২০০ টাকা এবং জিএসটি।
কীভাবে আবেদন করবেন?
অনলাইনে আবেদন করতে হবে।
https://beep.bfsissc.com/#/ এই ওয়েবসাইটের মাধ্যমে।
অফিশিয়াল বিজ্ঞপ্তি: https://www.uco.bank.in/documents/20120/0/Final+Advertisement+Apprenticeship+Engagement+2026-27.pdf/b7a52d0a-0aa2-2f0e-e266-e0038dd28a71?t=1791908189791
আবেদন করার আগে বিজ্ঞপ্তিতে দেওয়া সমস্ত নিয়ম ও শর্ত ভালোভাবে পড়ে নিবেন।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
