RRB Isolated Categories Job 2026: রেলে চাকরির সুযোগ, ১৯১টি শূন্যপদে কোন পদে কী যোগ্যতা লাগবে? জানুন বেতন ও আবেদনের নিয়ম

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
5 Min Read
RRB Isolated Categories Job 2026
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) অধীনে আইসোলেটেড ক্যাটেগরির বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ। মোট ১৯১টি শূন্যপদে নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

গত ৫ নভেম্বর ২০২৬ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ দিন ৪ ডিসেম্বর ২০২৬। আগ্রহী প্রার্থীরা RRB এর আবেদন সংক্রান্ত ওয়েবসাইট rrbapply.gov.in-এ গিয়ে আবেদন করতে পারবেন।

কোন পদে কত শূন্যপদ?

মোট সাত ধরনের পদে নিয়োগ করা হবে। পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা হল—

– চিফ ল অ্যাসিস্ট্যান্ট: ১৭টি।
– পাবলিক প্রসিকিউটর: ২১টি।
– সিনিয়র পাবলিসিটি ইনস্পেক্টর: ৮টি।
– জুনিয়র ট্রান্সলেটর (হিন্দি): ৭৯টি।
– স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইনস্পেক্টর: ২৭টি।
– সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (ট্রেনিং): ৩টি।
– ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড-৩: ৩৬টি।

শিক্ষাগত যোগ্যতা:

প্রতিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আলাদা। চিফ ল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইনে ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি আইনজীবী হিসেবে অন্তত তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

পাবলিক প্রসিকিউটর পদে স্নাতক ডিগ্রির পাশাপাশি আইনে স্নাতক ডিগ্রি এবং আইনজীবী হিসেবে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

সিনিয়র পাবলিসিটি ইনস্পেক্টর পদে আবেদনের জন্য স্নাতক ডিগ্রির সঙ্গে Public Relations, Advertising, Journalism অথবা Mass Communication বিষয়ে ডিপ্লোমা প্রয়োজন।

জুনিয়র ট্রান্সলেটর (হিন্দি) পদে হিন্দি অথবা ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি হিন্দি ও ইংরেজি ভাষায় অনুবাদের যোগ্যতাও প্রয়োজন।

স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইনস্পেক্টর পদে স্নাতক ডিগ্রির পাশাপাশি Labour Welfare, Social Welfare, Labour Laws, Personnel Management অথবা Human Resource Management বিষয়ে নির্দিষ্ট ডিপ্লোমা বা উচ্চতর যোগ্যতা থাকতে হবে।

সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (ট্রেনিং) পদে Psychology বিষয়ে অন্তত ৫০ শতাংশ নম্বরসহ স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন।

অন্যদিকে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড-৩ পদে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় Physics এবং Chemistry বিষয় থাকতে হবে।

বয়সসীমা:

পদ অনুযায়ী আবেদনকারীদের বয়সসীমা আলাদা। চিফ ল অ্যাসিস্ট্যান্ট পদে ১৮ থেকে ৪০ বছর, পাবলিক প্রসিকিউটর পদে ১৮ থেকে ৩২ বছর এবং সিনিয়র পাবলিসিটি ইনস্পেক্টর, জুনিয়র ট্রান্সলেটর ও স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইনস্পেক্টর পদে ১৮ থেকে ৩৩ বছর বয়সিরা আবেদন করতে পারবেন।

সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (ট্রেনিং) পদে বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড-৩ পদে আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

কত টাকা বেতন :

চিফ ল অ্যাসিস্ট্যান্ট এবং পাবলিক প্রসিকিউটর পদে মাসিক প্রাথমিক বেতন ৪৪,৯০০ টাকা। ষষ্ঠ পে লেভেলের অন্তর্ভুক্ত পদগুলিতে প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা। অন্যদিকে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড-৩ পদে মাসিক প্রাথমিক বেতন ১৯,৯০০ টাকা। এর পাশাপাশি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাও পাওয়া যাবে।

আবেদন ফি:

জেনারেল এবং ওবিসি শ্রেণির প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০০ টাকা। কম্পিউটার বেস্ট পরীক্ষায় (CBT) উপস্থিত হলে ব্যাঙ্কের প্রযোজ্য চার্জ বাদ দিয়ে ৪০০ টাকা ফেরত দেওয়া হবে।

অন্যদিকে, এসসি, এসটি, প্রাক্তন সেনাকর্মী, প্রতিবন্ধী, মহিলা, রূপান্তরকামী, সংখ্যালঘু এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা শ্রেণির প্রার্থীদের আবেদন ফি ২৫০ টাকা। পরীক্ষায় উপস্থিত হলে এই সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে।

কী ভাবে হবে নিয়োগ?
প্রার্থীদের প্রথমে কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় (CBT) বসতে হবে। প্রয়োজন অনুযায়ী অনুবাদ পরীক্ষাও নেওয়া হবে। এরপর ডকুমেন্ট ভেরিভেকশন‌ এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে।

CBT পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন থাকবে। পরীক্ষার সময় ৯০ মিনিট। প্রতিটি ভুল উত্তরের জন্য এক-তৃতীয়াংশ নম্বর কাটা হবে। জুনিয়র ট্রান্সলেটর পদের ক্ষেত্রে CBT-র পাশাপাশি হিন্দি ও ইংরেজি ভাষায় অনুবাদ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

কবে পর্যন্ত আবেদন করা যাবে?

অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ দিন ৪ ডিসেম্বর ২০২৬। আবেদন ফি জমা দেওয়া যাবে ৬ ডিসেম্বর পর্যন্ত। আবেদনপত্রে কোনও ভুল থাকলে ৭ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে নির্দিষ্ট ফি দিয়ে সংশোধন করা যাবে।

কী ভাবে আবেদন করবেন?

আগ্রহী প্রার্থীদের প্রথমে RRB-এর অফিসিয়াল আবেদন সংক্রান্ত ওয়েবসাইট rrbapply.gov.in-এ যেতে হবে। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন ফি জমা দিলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

আবেদন লিংক: https://www.rrbapply.gov.in

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি:
https://www.rrbapply.gov.in/assets/forms/CEN_09_2026_IsolatedCategory.pdf

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।