রেলে চাকরি করতে চান? তাহলে আপনার জন্য রয়েছে ভালো সুযোগ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) তরফে নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি বা NTPC (Under Graduate) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন (CEN No. 07/2026) অনুযায়ী, ভারতীয় রেলের বিভিন্ন বিভাগে মোট ১,৬৮৮টি শূন্যপদে নিয়োগ করা হবে। এই পদগুলিতে আবেদনের জন্য লাগবে উচ্চমাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা। আজ ১৫ অক্টোবর থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৩ নভেম্বর, ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
এই নিয়োগে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রেনস ক্লার্ক পদ রয়েছে। পদ অনুযায়ী প্রাথমিক বেতন ১৯,৯০০ টাকা থেকে ২১,৭০০ টাকা পর্যন্ত। বয়স, শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদ, বেতন, নিয়োগ পদ্ধতি এবং আবেদন প্রক্রিয়ার বিস্তারিত তথ্য আজকের এই প্রতিবেদনে জেনে নিন।
কোন কোন পদে কত শূন্যপদ রয়েছে?
রেলের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১,৬৮৮টি শূন্যপদে নিয়োগ করা হবে।
১. কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক:
পদসংখ্যা: ৭০০টি।
বেতন: ২১ হাজার ৭০০ টাকা।
বয়সসীমা: এই নিয়োগের জন্য ১ জানুয়ারি, ২০২৭ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও রয়েছে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড়।
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে কোনও স্বীকৃত বোর্ড থেকে অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণি (12th Pass) উত্তীর্ণ হতে হবে। জেনারেল ও ওবিসি (OBC) প্রার্থীদের ক্ষেত্রে এই ৫০ শতাংশ নম্বরের শর্ত প্রযোজ্য। তবে তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST), বিশেষভাবে সক্ষম (PwBD), প্রাক্তন সেনাকর্মী এবং দ্বাদশ শ্রেণির চেয়ে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বরের শর্ত বাধ্যতামূলক নয়।
২. অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট:
পদসংখ্যা: ২০০টি।
বেতন: ১৯ হাজার ৯০০ টাকা।
বয়সসীমা: এই নিয়োগের জন্য ১ জানুয়ারি, ২০২৭ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও রয়েছে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড়।
শিক্ষাগত যোগ্যতা: এই পদের জন্য জেনারেল ও ওবিসি প্রার্থীদের অন্তত ৫০ শতাংশ নম্বর-সহ দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। তবে SC, ST, বিশেষভাবে সক্ষম (PwBD), প্রাক্তন সেনাকর্মী এবং দ্বাদশ শ্রেণির চেয়ে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বরের শর্ত প্রযোজ্য নয়। এই নিয়োগে আলাদা করে কম্পিউটারভিত্তিক টাইপিং পরীক্ষা নেওয়া হবে না। তবে চাকরিতে যোগ দেওয়ার পর কম্পিউটার ও টাইপিংয়ের দক্ষতা যাচাই করা হতে পারে।
৩. জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট:
পদসংখ্যা: ৬০০টি।
বেতন: ১৯ হাজার ৯০০ টাকা।
বয়সসীমা: এই নিয়োগের জন্য ১ জানুয়ারি, ২০২৭ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও রয়েছে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড়।
শিক্ষাগত যোগ্যতা: এই পদের জন্য কোনও স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। তবে জেনারেল ও ওবিসি প্রার্থীদের জন্য অন্তত ৫০ শতাংশ নম্বর প্রয়োজন। তবে SC, ST, বিশেষভাবে সক্ষম (PwBD), প্রাক্তন সেনাকর্মী এবং উচ্চমাধ্যমিকের চেয়ে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বরের শর্ত বাধ্যতামূলক নয়। এই নিয়োগে আলাদা কম্পিউটারভিত্তিক টাইপিং স্কিল টেস্ট নেওয়া হবে না। তবে চাকরিতে যোগ দেওয়ার পর কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও টাইপিংয়ের যোগ্যতা যাচাই করা হতে পারে।
৪. ট্রেন ক্লার্ক:
পদসংখ্যা: ১৮৮টি।
বেতন: ১৯ হাজার ৯০০ টাকা।
বয়সসীমা: এই নিয়োগের জন্য ১ জানুয়ারি, ২০২৭ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও রয়েছে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড়।
শিক্ষাগত যোগ্যতা: এই পদের জন্য জেনারেল ও ওবিসি (OBC) প্রার্থীদের অন্তত ৫০ শতাংশ নম্বর-সহ দ্বাদশ শ্রেণি পাস করতে হবে। তবে SC, ST, বিশেষভাবে সক্ষম (PwBD), প্রাক্তন সেনাকর্মী এবং দ্বাদশ শ্রেণির চেয়ে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বরের শর্ত প্রযোজ্য নয়।
নিয়োগ পদ্ধতি বা কিভাবে নিয়োগ হবে?
এই পদগুলিতে চাকরিপ্রার্থীদের প্রথমে কম্পিউটার বেসড টেস্ট (CBT) ১ এবং এরপর CBT ২ পরীক্ষায় বসতে হবে। CBT ২ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা অনুযায়ী প্রার্থীদের নথি যাচাই পর্বের জন্য বাছাই করা হবে। এরপর হবে মেডিক্যাল পরীক্ষা। নথি যাচাই এবং মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শেষে নিয়োগের জন্য বাছাই করা হবে।
আবেদন মূল্য:
এই পদগুলিতে আবেদনের জন্য জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস শ্রেণির প্রার্থীদের ৫০০ টাকা আবেদন ফি দিতে হবে।
অন্যদিকে, এসসি, এসটি, প্রাক্তন সেনাকর্মী, পিডব্লিউবিডি, মহিলা, রূপান্তরকামী, সংখ্যালঘু এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস (EBC) শ্রেণির প্রার্থীদের ২৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।
তবে প্রথম ধাপের কম্পিউটার বেসড টেস্টে (CBT ১) অংশগ্রহণ করলে নির্ধারিত ব্যাঙ্ক চার্জ বাদ দিয়ে জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীরা ৪০০ টাকা এবং ২৫০ টাকা ফি জমা দেওয়া প্রার্থীরা ২৫০ টাকা ফেরত পাবেন।
কীভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার আগে বিজ্ঞপ্তিতে দেওয়া যোগ্যতা, বয়স, পদের বিবরণ এবং অন্যান্য শর্ত ভালোভাবে পড়ে নিবেন।
আবেদন করার লিংক: https://www.rrbapply.gov.in/#/auth/home
অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৩ নভেম্বর, ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট। আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৫ নভেম্বর, ২০২৬। আবেদনপত্রে সংশোধনের সুযোগ থাকবে ১৬ নভেম্বর থেকে ২৫ নভেম্বর, ২০২৬ পর্যন্ত।
অফিশিয়াল বিজ্ঞপ্তি: https://www.rrbapply.gov.in/assets/forms/CEN_07_2026_NTPC_UG.pdf
পশ্চিমবঙ্গের কোন কোন RRB NTPC তে কত শূন্যপদ রয়েছে?
রেলের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, মালদা এবং কলকাতা আরআরবি-র অধীনে বিভিন্ন পদে নিয়োগ করা হবে।
শিলিগুড়ি আরআরবি-র অধীনে মোট ৪৩টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে ৩১টি, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে ৮টি এবং ট্রেনস ক্লার্ক পদে ৪টি শূন্যপদ রয়েছে।
অন্যদিকে, মালদা আরআরবি-র অধীনে মোট ২৩টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে ১২টি, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে ৮টি এবং ট্রেনস ক্লার্ক পদে ৩টি শূন্যপদ রয়েছে।
কলকাতা আরআরবি-র অধীনে সবচেয়ে বেশি, মোট ৩২৯টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে ৮৮টি, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট পদে ৫৭টি, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে ১৬১টি এবং ট্রেনস ক্লার্ক পদে ২৩টি শূন্যপদ রয়েছে।
RRB NTPC Under Graduate Recruitment Notification 2026:- PDF Download
RRB NTPC Under Graduate Recruitment Online Apply Link: Apply Now
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
