NIH Kolkata Job 2026: মাধ্যমিক পাশেই সরকারি চাকরির সুযোগ কলকাতায়, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ, বেতন ৩৫ হাজার টাকা! কারা আবেদন করতে পারবেন?

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
প্রতীকী চিত্র
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

মাধ্যমিক পাশ করেই সরকারি প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ রয়েছে। কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি (NIH) এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রকের অধীন এই প্রতিষ্ঠানে মোট ৬টি শূন্যপদে কর্মী নেওয়া হবে। লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র হিন্দি ট্রান্সলেটর এবং মাল্টি টাস্কিং স্টাফ (MTS) পদে এই নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কোন কোন পদে নিয়োগ হবে?

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট পদে ২ জন, জুনিয়র হিন্দি ট্রান্সলেটর পদে ১ জন, এমটিএস (আয়া/ওয়ার্ড বয়) পদে ২ জন এবং এমটিএস (সাফাইওয়ালা) পদে ১ জনকে নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ৬টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা আলাদা রাখা হয়েছে। এমটিএস (আয়া/ওয়ার্ড বয়) পদের জন্য স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে। পাশাপাশি ইংরেজি ও স্থানীয় ভাষা পড়তে এবং লিখতে জানতে হবে। এমটিএস (সাফাইওয়ালা) পদের জন্য স্থানীয় ভাষায় পড়তে ও লিখতে জানলেই আবেদন করা যাবে। তবে প্রাথমিক স্তরে পাশ এবং সংশ্লিষ্ট কাজে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অন্যদিকে, লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট পদের জন্য লাইব্রেরি সায়েন্সে ডিগ্রির পাশাপাশি যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। কম্পিউটার কোর্স এবং হিন্দি বা ইংরেজিতে প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপ করার দক্ষতাও প্রয়োজন।

জুনিয়র হিন্দি ট্রান্সলেটর পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি বা ইংরেজিতে ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট অন্য ভাষাটি সহায়ক বিষয় হিসেবে পড়তে হবে। হিন্দি অনুবাদে অন্তত এক বছরের ডিপ্লোমা এবং টাইপিংয়ের দক্ষতা থাকা লাগবে।

বয়সসীমা:

লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট পদের জন্য সর্বোচ্চ বয়স ৩৫ বছর। জুনিয়র হিন্দি ট্রান্সলেটর এবং এমটিএসের দুটি পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ২৮ বছর।
তবে সরকারি নিয়ম অনুযায়ী তফসিলি জাতি ও উপজাতি এবং সরকারি স্বায়ত্তশাসিত সংস্থার কর্মীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়া যাবে।

মাসিক বেতন :

লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট পদে মাসে ৩৫,৪০০ টাকা, জুনিয়র হিন্দি ট্রান্সলেটর পদে ২৫,৫০০ টাকা এবং এমটিএস পদে মাসে ১৮,০০০ টাকা বেতন দেওয়া হবে।

কবে হবে ইন্টারভিউ?
প্রতিটি পদের জন্য আলাদা দিনে ইন্টারভিউ নেওয়া হবে। জুনিয়র হিন্দি ট্রান্সলেটর পদের ইন্টারভিউ হবে ১৫ ডিসেম্বর ২০২৬ তারিখে। লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ২২ ডিসেম্বর, এমটিএস (আয়া/ওয়ার্ড বয়) পদের জন্য ২৩ ডিসেম্বর এবং এমটিএস (সাফাইওয়ালা) পদের জন্য ২৪ ডিসেম্বর ২০২৬ তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই সকাল ৯টা ৩০ মিনিটে রিপোর্ট করতে হবে।

কীভাবে নিয়োগ করা হবে?
এই নিয়োগের জন্য কোনও অনলাইন আবেদন করতে হবে না আবেদনপত্র অর্থাৎ Annexure-I পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র-সহ সরাসরি ইন্টারভিউয়ের দিন উপস্থিত হতে হবে। সঙ্গে রাখতে হবে সমস্ত শিক্ষাগত যোগ্যতার মূল শংসাপত্র, তার স্ব-প্রত্যয়িত ফটোকপি এবং একটি পাসপোর্ট সাইজের ছবি।

কোথায় হবে ইন্টারভিউ?
ন্যাশনল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির কলকাতা ক্যাম্পাসে ইন্টারভিউ নেওয়া হবে।
ঠিকানা হল ব্লক-জিই, সেক্টর-৩, সল্টলেক, কলকাতা-৭০০১০৬।

চাকরিটি স্থায়ী নয়, চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। প্রথমে এক বছরের জন্য কাজের সুযোগ দেওয়া হবে।

National Institute of Homoeopathy MTS, Library Information
Assistant & Junior Hindi Translator Recruitment 2026: Download 

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।