★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

Visva Bharati University Recruitment 2026: বিশ্বভারতীতে অধ্যাপক ও শিক্ষক নিয়োগ, ১৪টি শূন্যপদে অনলাইনে আবেদন শুরু

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
5 Min Read
প্রতীকী চিত্র
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ও শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি নম্বর ০৩/২০২৬ অনুযায়ী, প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে মোট ১৪ জনকে নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ নভেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গেছে, প্রফেসর পদে একটি শূন্যপদ রয়েছে। এই নিয়োগ হবে কলা ভবনের ভাস্কর্য বিভাগে। অ্যাসোসিয়েট প্রফেসর পদে ৬ টি এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে ৭ টি শূন্যপদ রয়েছে। সবমিলিয়ে মোট ১৪ জন শিক্ষক নিয়োগ করা হবে।

অ্যাসোসিয়েট প্রফেসর পদে ভূগোল (Geography), ইংরেজি (English), উদ্ভিদবিদ্যা (Botany), হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের এসরাজ (Hindustani Classical Music – Esraj) এবং চিত্রকলা (Painting) বিভাগের জন্য নিয়োগ করা হবে।

অন্যদিকে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে পদার্থবিদ্যা (Physics), কৃষি সম্প্রসারণ (Agricultural Extension), ওড়িয়া (Odia), রবীন্দ্রসংগীত (Rabindra Sangeet), বস্ত্রশিল্প (Textile Design), গ্রাফিক আর্ট (Graphic Art) এবং হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের খেয়াল (Hindustani Classical Music Khayal) বিভাগের জন্য শূন্যপদ রয়েছে।

যোগ্যতা:
প্রফেসর পদের জন্য আবেদনকারীকে অবশ্যই পিএইচডি ডিগ্রিধারী একজন বিশিষ্ট শিক্ষাবিদ হতে হবে। তাঁর বিশ্ববিদ্যালয় বা কলেজ স্তরে শিক্ষকতা অথবা জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে গবেষণার কাজের কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর পাশাপাশি ইউজিসি-তালিকাভুক্ত বা পিয়ার-রিভিউড জার্নালে অন্তত ৬টি গবেষণাপত্র প্রকাশিত হওয়া এবং সর্বনিম্ন ১২০ গবেষণা স্কোর থাকা আবশ্যক। তবে শিক্ষাবিদদের পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রিধারী বিশিষ্ট শিল্পীরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে তাঁদের অল ইন্ডিয়া রেডিও বা দূরদর্শনের ‘এ’ গ্রেড শিল্পীর স্বীকৃতি, অন্তত ১০ বছরের উল্লেখযোগ্য পরিবেশনার অভিজ্ঞতা এবং নির্ধারিত পেশাগত কৃতিত্ব থাকতে হবে, যেখানে ভাস্কর্য শিল্পে দক্ষ প্রার্থীরা নিয়োগে অগ্রাধিকার পাবেন।

অ্যাসোসিয়েট প্রফেসর পদের ক্ষেত্রে ভূগোল, ইংরেজি ও উদ্ভিদবিদ্যা বিভাগের আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রির পাশাপাশি স্নাতকোত্তরে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। যোগ্যতার জন্য তাঁদের বিশ্ববিদ্যালয়, কলেজ বা কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সমতুল্য পদে অন্তত ৮ বছরের শিক্ষকতা বা গবেষণার অভিজ্ঞতা থাকা প্রয়োজন। একই সাথে জার্নালে ন্যূনতম ৭টি গবেষণাপত্র প্রকাশ এবং ৭৫ গবেষণা স্কোর থাকতে হবে, আর উদ্ভিদবিদ্যার যেকোনো শাখায় বিশেষায়িত এমএসসি থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে। অন্যদিকে, এসরাজ ও চিত্রকলা বিভাগের জন্য বিকল্প যোগ্যতার ব্যবস্থা রয়েছে। প্রার্থীরা সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি, উচ্চমানের পেশাগত দক্ষতা ও ৮ বছরের অভিজ্ঞতার ভিত্তিতে আবেদন করতে পারেন; অথবা মাস্টার্স ডিগ্রিধারী ‘এ’ গ্রেড শিল্পী হিসেবে ৮ বছরের পরিবেশনার অভিজ্ঞতা, নতুন পাঠ্যক্রম তৈরি ও থিওরিটিক্যাল ক্লাস নেওয়ার দক্ষতা থাকলেও আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন।

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য পদার্থবিদ্যা, কৃষি সম্প্রসারণ, ওড়িয়া, রবীন্দ্রসংগীত, বস্ত্রশিল্প, গ্রাফিক আর্ট এবং হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত (খেয়াল) বিভাগে আবেদন করতে সাধারণত সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর-সহ মাস্টার্স ডিগ্রি থাকতে হয়। এর সাথে প্রার্থীদের ইউজিসি বা সিএসআইআর পরিচালিত নেট (NET) অথবা স্লেট/সেট (SLET/SET) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তবে নিয়ম মেনে পিএইচডি ডিগ্রিধারীরা এবং নির্দিষ্ট আন্তর্জাতিক র‌্যাঙ্কিংযুক্ত বিদেশি বিশ্ববিদ্যালয়ের পিএইচডিধারীরা এই পরীক্ষা থেকে ছাড় পেতে পারেন। এই পদের বিভাগভিত্তিক কিছু বাড়তি চাহিদাও রয়েছে; যেমন পদার্থবিদ্যায় ইলেকট্রনিক্স স্পেশালাইজেশন, কৃষি সম্প্রসারণে ৪ বছরের অনার্স-সহ বিএসসি বা নির্দিষ্ট শাখায় এমএসসি/পিএইচডি, এবং ওড়িয়া বিভাগে আধুনিক ওড়িয়া সাহিত্যে বিশেষায়ন ও গবেষণাপত্র থাকাকে অতিরিক্ত যোগ্যতা ধরা হবে। এছাড়া বস্ত্রশিল্পে টেক্সটাইল ফাইবার, হ্যান্ডলুম ও কম্পিউটার ডিজাইনিং দক্ষতা, গ্রাফিক আর্টে প্রিন্টমেকিংয়ের বিশেষায়ন এবং সংগীতের বিভাগ দুটিতে সাধারণ শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি বিজ্ঞপ্তির নিয়ম অনুযায়ী বিকল্প শিল্পী-যোগ্যতার শর্তও প্রযোজ্য হতে পারে।

বেতন স্কেল:
• প্রফেসর (Professor): মাসে শুরুতেই মূল বেতন ১,৪৪,২০০ টাকা।
• অ্যাসোসিয়েট প্রফেসর (Associate Professor): মাসে শুরুতেই মূল বেতন ১,৩১,৪০০ টাকা।
• অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (Assistant Professor): মাসে শুরুতেই মূল বেতন ৫৭,৭০০ টাকা।

কিভাবে আবেদন করবেন?
CU-Chayan পোর্টালের মাধ্যমে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে, যার জন্য তাঁদের curec.samarth.ac.in ওয়েবসাইটে যেতে হবে. সেখানে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তিটি নির্বাচন করে প্রয়োজনীয় সব তথ্য পূরণ করতে হবে এবং নির্ধারিত নথিপত্রগুলো আপলোড করে জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ১৫ নভেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আবেদন মূল্য:
প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর পদে ২,০০০ টাকা এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে ১,৬০০ টাকা। এসসি/এসটি প্রার্থীদের ক্ষেত্রে ৭৫% ছাড় এবং মহিলা ও নির্দিষ্ট প্রতিবন্ধী প্রার্থীদের ফি মকুব করা হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি: https://www.visvabharati.ac.in/home/wp-content/uploads/2026/10/Advertisement-No.-03-2026-dated-13.10.2026.pdf

আবেদন লিংক: https://curec.samarth.ac.in/index.php/search/site/index

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।