কলকাতা পুলিশে একসঙ্গে ৫ হাজার ৮৯৩টি শূন্যপদ পূরণের অনুমোদন দিল রাজ্য সরকার। গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখে পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের পুলিশ এস্টাবলিশমেন্ট শাখার তরফে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। কলকাতা পুলিশের বিভিন্ন পদে দীর্ঘদিন ধরে খালি থাকা শূন্যপদগুলি পূরণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সরাসরি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।
সরকারি নির্দেশিকা অনুযায়ী, মোট ৫,৮৯৩টি শূন্যপদের মধ্যে ৬৪৮টি সার্জেন্ট পদ রয়েছে। এ ছাড়াও ৪২৫টি সাব-ইনস্পেক্টর, একটি সাব-ইনস্পেক্টর (আর্মড) এবং ৭০টি সাব-ইনস্পেক্ট্রেস পদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি, ৪,৩১৯টি কনস্টেবল এবং ৪৩০টি লেডি কনস্টেবল পদেও নিয়োগ করা হবে। সব মিলিয়ে ছয়টি পদে মোট শূন্যপদের সংখ্যা ৫,৮৯৩।
নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, কলকাতার পুলিশ কমিশনার ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর বিভিন্ন পদে শূন্যপদ পূরণের জন্য রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন। কলকাতা পুলিশের কাজকর্ম আরও সুষ্ঠুভাবে পরিচালনা এবং দীর্ঘদিন ধরে খালি থাকা পদগুলি পূরণের উদ্দেশ্যে ওই প্রস্তাব দেওয়া হয়। বিষয়টি বিবেচনা করার পর অর্থ দফতরের সম্মতি এবং রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের ভিত্তিতে নিয়োগের প্রশাসনিক ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে, তা নির্দেশিকায় নির্দিষ্ট করে জানানো হয়নি।

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন