★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

পূর্ব বর্ধমানে ফার্মাসিস্ট ও স্টাফ নার্স নিয়োগ, বেতন ২৫ হাজার টাকা পর্যন্ত

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি। জেলার কালনা, কাটোয়া ও বর্ধমান পুরসভার অধীনে থাকা আরবান প্রাইমারি হেলথ সেন্টারে (UPHC) ফার্মাসিস্ট ও স্টাফ নার্স পদে কর্মী নিয়োগ করা হবে। ন্যাশনাল আরবান হেলথ মিশনের (NUHM) অধীনে চুক্তিভিত্তিক এই নিয়োগে মোট ১৩টি শূন্যপদ রয়েছে। নির্বাচিত প্রার্থীরা মাসে ২২ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত সাম্মানিক পাবেন। অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৩ নভেম্বর ২০২৬।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ফার্মাসিস্ট পদে একটি শূন্যপদ রয়েছে। এই পদে নির্বাচিত প্রার্থীকে কালনা পুরসভার অধীনে থাকা আরবান প্রাইমারি হেলথ সেন্টারে কাজ করতে হবে। মাসিক সাম্মানিক ২২ হাজার টাকা।
অন্যদিকে, স্টাফ নার্স পদে মোট ১২ জনকে নিয়োগ করা হবে। এই পদগুলির কর্মস্থল হবে কালনা, কাটোয়া ও বর্ধমান পুরসভার অধীনস্থ স্বাস্থ্যকেন্দ্রগুলি। স্টাফ নার্স পদে নির্বাচিত প্রার্থীদের মাসে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা:
ফার্মাসিস্ট পদে আবেদন করতে হলে প্রার্থীকে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অ্যালোপ্যাথিক ফার্মেসিতে ২ বছরের ডিপ্লোমা (D.Pharm) ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলে ‘এ’ ক্যাটাগরির ফার্মাসিস্ট হিসেবে নাম রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক।

অপরদিকে, স্টাফ নার্স পদে আবেদন করতে হলে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জিএনএম (GNM) ডিগ্রি থাকতে হবে।বিএসসি নার্সিং ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। প্রার্থীদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম রেজিস্ট্রেশন থাকতে হবে।

বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য রয়েছে বয়সের ছাড়।

কারা আবেদন করতে পারবেন?
এই নিয়োগে আবেদন করার জন্য প্রার্থীকে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। পাশাপাশি, বাংলা ভাষায় পড়তে, লিখতে ও কথা বলতে জানতে হবে। ফার্মাসিস্ট পদের ক্ষেত্রে কম্পিউটার চালানোর কাজ জানতে হবে, বিশেষ করে এমএস অফিস ও ইন্টারনেট সম্পর্কে জ্ঞান থাকাও লাগবে।

আবেদন ফি:
আবেদনের জন্য জেনারেল প্রার্থীদের ১০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ৫০ টাকা দিতে হবে।

কীভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের সরকারি ওয়েবসাইট www.wbhealth.gov.in এ গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৩ নভেম্বর ২০২৬।

অফিশিয়াল ওয়েবসাইট: www.wbhealth.gov.in
অনলাইন আবেদন ও আবেদনপত্রের প্রিন্ট: https://hr.wbhealth.gov.in/Index.aspx

নিয়োগ পদ্ধতি:
ফার্মাসিস্ট পদে শিক্ষাগত যোগ্যতার জন্য সর্বোচ্চ ৮৫ নম্বর এবং কম্পিউটার পরীক্ষার জন্য ১৫ নম্বর বরাদ্দ রয়েছে। কম্পিউটার পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে। অন্যদিকে, স্টাফ নার্স পদে শিক্ষাগত যোগ্যতার পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। আবেদনকারীদের জমা দেওয়া তথ্য ও নথি যাচাইয়ের পর যোগ্য প্রার্থীদের মূল নথি যাচাইয়ের জন্য ডাকা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, অস্থায়ী তালিকা ২০ নভেম্বর ২০২৬ এর মধ্যে প্রকাশের সম্ভাবনা আছে।

West Bengal Pharmacist & Staff Nurse Recruitment Notification 2026: PDF Download 

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।