★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

মাধ্যমিক পাশেই রাজ্য সরকারি স্টেনোগ্রাফার পদে চাকরির সুযোগ, ২৬৬টি শূন্যপদে বেতন ৭৪,৫০০ টাকা পর্যন্ত

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) অধীনে ইংরেজি স্টেনোগ্রাফার (বেসিক গ্রেড) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০২৫ সালের শিডিউল ‘এ’ ও ‘বি’ রিক্রুটমেন্ট পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ করা হবে। কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট শূন্যপদ ২৬৬টি।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এরজন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ১৮ অক্টোবর ২০২৬ থেকে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৭ নভেম্বর ২০২৬।

কমিশনের ০৪/২০২৫ নম্বর বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিয়োগের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা পশ্চিমবঙ্গ পিএসসির সরকারি ওয়েবসাইট https://psc.wb.gov.in থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা:
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষায় অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার চালানোর প্রাথমিক জ্ঞান এবং ইংরেজিতে প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

এছাড়াও প্রার্থীদের বাংলা পড়তে, লিখতে ও বলতে জানতে হবে। তবে যাঁদের মাতৃভাষা নেপালি, তাঁদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না। বাংলা বা নেপালি ছাড়া অন্য মাতৃভাষার প্রার্থীদের কম্পিউটার টাইপিং পরীক্ষার সময় বাংলা ভাষার জ্ঞান যাচাই করা হবে।

বয়সসীমা:
১৮ থেকে ৪৪ বছর। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য রয়েছে বয়সের ছাড়।

বেতন স্কেল:
২৮,৯০০ টাকা থেকে ৭৪,৫০০ টাকা।

নিয়োগ পদ্ধতি:
মোট তিনটি পেপারে পরীক্ষা নেওয়া হবে। প্রথম পেপারে জেনারেল ইংলিশ বিষয়ে ১০০ নম্বর, দ্বিতীয় পেপারে ডিকটেশন ও ট্রান্সক্রিপশন বিষয়ে ৪০০ নম্বর এবং তৃতীয় পেপারে কম্পিউটার টাইপিং বিষয়ে ১০০ নম্বর থাকবে। প্রথম পেপারের নম্বরের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীরা পরবর্তী দুটি পেপারে বসার সুযোগ পাবেন। তিনটি পেপারের মোট নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা তৈরি হবে বলে জানিয়েছে।

আবেদন মূল্য:
১৬০ টাকা। জেনারেল ও ওবিসি প্রার্থীদের এই ফি দিতে হবে। পশ্চিমবঙ্গের SC/ST এবং ৪০ শতাংশ বা তার বেশি শারীরিক প্রতিবন্ধকতা থাকা PwBD প্রার্থীদের আবেদন ফি মকুব।
তবে অন্য রাজ্যের SC/ST/OBC প্রার্থীদের ফি মকুবের সুবিধা নেই।

সময়সীমা:
অনলাইনে আবেদন শুরু: ১৮ অক্টোবর ২০২৬।
আবেদনের শেষ তারিখ: ৭ নভেম্বর ২০২৬, বিকেল ৩টে ৩০ মিনিট পর্যন্ত।
অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ: ৭ নভেম্বর ২০২৬, বিকেল ৩টে ৩০ মিনিট পর্যন্ত।
আবেদনের তথ্য সংশোধনের সময়সীমা: ১০ নভেম্বর থেকে ১৩ নভেম্বর ২০২৬, বিকেল ৩টে ৩০ মিনিট পর্যন্ত।

কিভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের সরকারি ওয়েবসাইট https://psc.wb.gov.in-এ থেকে অনলাইনে আবেদন করতে হবে।

WBPSC Stenographer Recruitment Notification 2026: PDF Download 

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।