জুন মাসে অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন? কবে অ্যাকাউন্টে টাকা ঢুকবে, জানালেন মুখ্যমন্ত্রী

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

অন্নপূর্ণা যোজনার জুন মাসের টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে, তা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  দক্ষিণ ২৪ পরগনার ফলতার ফতেপুরে একটি জনকল্যাণ শিবির পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, যারা ইতিমধ্যে এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করেছেন এবং যাদের তথ্য যাচাই করে পোর্টালে নাম তোলা হয়েছে, তারা আগামী ১ জুলাই সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসের টাকা পেয়ে যাবেন।  মুখ্যমন্ত্রী জানান, এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ৫ লক্ষ মহিলা এই প্রকল্পে আবেদন করেছেন ও নাম নথিভুক্ত করেছেন।  এর মধ্যে গত ৩ জুন ২৮ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হয়েছে এবং বাকি নথিভুক্ত মহিলারা আগামী মাসেই এই সুবিধা পাবেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

নতুন করে ফর্ম ফিলাপ এবং তথ্য যাচাইয়ের ওপর কেন এত জোর দেওয়া হচ্ছে, তার ব্যাখ্যা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী আগের সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভয়াবহ দুর্নীতির কথা তুলে ধরেন।  তিনি অভিযোগ করেন যে, তৃণমূল আমলে এই প্রকল্পের টাকা ব্যাপকভাবে লুট হয়েছে।  মুর্শিদাবাদের জঙ্গিপুর ব্লকে প্রায় সাড়ে চার হাজার পুরুষ এবং কৃষ্ণনগর ২ নম্বর ব্লকে ১৭৩ জন পুরুষ অন্যায়ভাবে মহিলাদের হকের টাকা তুলে নিয়েছেন।  এছাড়া অভারতীয় ও অনুপ্রবেশকারীদের নামও তালিকায় থাকার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী জানান, মা-বোনেদের এই হকের টাকা লুট হওয়া আটকাতেই অন্নপূর্ণা যোজনায় সুবিধাভোগী বাছাইয়ের ক্ষেত্রে চূড়ান্ত কড়াকড়ি করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, এই দুর্নীতি রোধে এবং যোগ্য প্রাপকদের চিহ্নিত করতেই প্রতিটি আবেদন কঠোরভাবে যাচাই করা হচ্ছে।  যেসব উপভোক্তা এখনও এই প্রকল্পের আওতাভুক্ত হতে বাকি আছেন, তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, তারা যেন নিকটবর্তী জনকল্যাণ শিবিরে গিয়ে দ্রুত ফর্ম ফিলাপ করেন।

প্রসঙ্গত, ১ জুলাই যারা টাকা পাচ্ছেন, তারা সেই ভাগ্যবান উপভোক্তা, যাদের নথিপত্র ইতিমধ্যে সরকারি পোর্টালে যাচাই করে সঠিক পাওয়া গেছে।  আপনি যদি আবেদন করে থাকেন এবং আপনার সব তথ্য সঠিক থাকে, তবেই আপনি জুলাই মাসে টাকা পাবেন।  আর যারা এখনও আবেদন করেননি বা যাদের তথ্য যাচাই হয়নি, তাদের নতুন করে ফর্ম ফিলাপ করতে বলা হচ্ছে যাতে পরবর্তী সময়ে তাদের টাকা দেওয়া যায়।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।