সামনেই বিধানসভা নির্বাচন, আর এদিকে শুরু হয়েছে রাজ্য জুড়ে চূড়ান্ত ভোটার তালিকাকে কেন্দ্র করে যখন চরম বিশৃঙ্খলা ও রাজনৈতিক সরগরম, ঠিক তখনই রাজ্যের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে সফরে কলকাতা আসছেন মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমার ও কমিশনের ফুল বেঞ্চ। আজকেই রাতে তিনি ও তাঁর প্রতিনিধি দল কলকাতা বিমানবন্দরে পৌঁছাবেন। ৮ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত চলা এই সফরে রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখবেন তাঁরা।
এই মুহূর্তে রাজ্যের রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে ভোটার তালিকা নিয়ে। অভিযোগ উঠেছে, প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম এখন বিচারাধীন অবস্থায় রয়েছে। সাপ্লিমেন্টারি লিস্টে তাঁদের নাম না এলে বিরাট সংখ্যক মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন। এই আশঙ্কাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ার পরেও কীভাবে তালিকায় ভুয়ো নাম রয়ে গেল, তা নিয়ে প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলছে বিরোধীরা। উল্টো দিকে, সঠিক নথি থাকা সত্ত্বেও জীবিত বহু মানুষের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া নিয়েও জনমানসে ব্যাপক ক্ষোভ দেখা যাচ্ছে।
সূত্রমতে জানা গেছে, রবিবার রাতে কলকাতায় পৌঁছনোর পর তারপরের দিন সকালেই যাবেন প্রথমে জ্ঞানেশ কালীঘাট মন্দিরে পুজো দিতে। এরপর দিনভর দফায় দফায় বৈঠক করবেন তিনি। দিনশেষে রাজ্যের পুলিশকর্তাদের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়ালও উপস্থিত থাকবেন। ১০ মার্চ মূলত রাজ্যের উচ্চপদস্থ প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে চূড়ান্ত নিরাপত্তা বৈঠক করবেন কমিশন।
এছাড়াও আগামীকাল রাজ্যের সফরে এবারের সফরে জ্ঞানেশ কুমারের সঙ্গে থাকবেন নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশি। এছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, মনীশ গর্গ ও পবন কুমার শর্মার মতো শীর্ষ কর্মকর্তারা।
এছাড়াও ১০ মার্চ সবকিছু খতিয়ে দেখা হলে সংবাদিক বৈঠকও করবে বলে জানা গেছে। এবং তারপরই ফিরে যাবে জ্ঞানেশ কুমার ও তার টিম দিল্লিতে।
প্রতিবেদনেঃ আনিসা জেবা

