★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

জামিন মিলল না CJP-র দুই নেতার, অশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের জেল হেফাজত বাড়ল আরও ২ দিন

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

CJP-র দুই নেতা অশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ আরও ২দিন বাড়ানোর নির্দেশ দিল দিল্লির স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত। জানা যায় আগামী ২১ অক্টোবর মামলাটির পরবর্তী শুনানি হওয়ার কথা। ফলে আপাতত তাঁদের মুক্তি মিলছে না।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এ অনিয়মের অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন করছিল CJP। সেই আন্দোলনের মধ্যেই গ্রেফতার হন সংগঠনের দুই নেতা অশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস।

সম্প্রতি, ১৩ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোর সময় তাঁদের আটক করা হয়। অভিযোগ, বিক্ষোভস্থলের তালাবন্ধ গেট টপকে তাঁরা সেখানে প্রবেশ করেছিলেন। পুলিশের আরও অভিযোগ, অনুমতি ছাড়া সেখানে প্রবেশের পাশাপাশি তাঁরা আগে দেওয়া শান্তি বজায় রাখার মুচলেকার শর্তও লঙ্ঘন করেন।

এরপর ১৪ অক্টোবর তাঁদের পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এরপর থেকে তাঁরা তিহাড় জেলে রয়েছেন। এবার সেই হেফাজতের মেয়াদ আরও ২ দিন বাড়ানো হল।

দুই নেতার মুক্তি নিয়ে CJP-র তরফে বিলম্বের অভিযোগ তোলা হয়েছে। সংগঠনের দাবি, জামিনের প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরেও মুক্তির প্রক্রিয়া এগোয়নি। অন্যদিকে, দিল্লি পুলিশের বক্তব্য, আইনি প্রক্রিয়া মেনেই পদক্ষেপ করা হচ্ছে।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।