প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কলকাতার ধর্মতলার ধরনা মঞ্চ থেকে ‘বিভ্রান্তিকর ও উস্কানিমূলক’ মন্তব্য করার অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় এফআইআর (FIR) দায়ের করা হয়েছে।  পেশায় ব্যবসায়ী তুষারকান্তি দাসের লিখিত অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতায় (BNS) এই মামলাটি রুজু করা হয়েছে বলে জানা যায়।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

গত ৯ মার্চ ২০২৬ তারিখে ধর্মতলার মেট্রো চ্যানেলে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তৃণমূলের একটি ধরনা কর্মসূচি ছিল।  সেই মঞ্চ থেকে বক্তব্য রাখার সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু মন্তব্য করেন, যা জনশান্তি বিঘ্নিত করতে পারে এবং রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতিতে প্রভাব ফেলে বড়সড় শান্তিভঙ্গের আশঙ্কা তৈরি করতে পারে।  এই বক্তব্যকে সম্পূর্ণ উস্কানিমূলক বলে দাবি করেছেন অভিযোগকারী।

জানা গিয়েছে, গত ৫ জুন প্রথমে দক্ষিণ কলকাতার নেতাজি নগর থানায় একটি ‘জিরো এফআইআর’ দায়ের করা হয়েছিল।  পরবর্তীতে আইনি এক্তিয়ার মেনে মামলাটি ঘটনাস্থল তথা সেন্ট্রাল ডিভিশনের হেয়ার স্ট্রিট থানায় স্থানান্তরিত করা হয়।

পুলিশ সূত্রে খবর, ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক কঠোর ও জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।  নির্বাচনী আবহে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই এফআইআর ঘিরে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।  তবে এই বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া মেলেনি।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।