গুগল বলছে ‘প্রাক্তন’, বায়ো বলছে ‘মাননীয়’; রাজ্য হারালেন, তবু পরিচয় ছাড়লেন না!

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

খাতায়-কলমে বাংলার মসনদ এখন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দখলে।  রবিবার ব্রিগেডের তপ্ত রোদে ঘাম ঝরিয়ে শপথ নিয়েছেন তিনি।  এদিকে কুর্সি হাতবদল হয়েছে ঠিকই, কিন্তু তৃণমূল নেত্রীর ফেসবুক ও এক্স (টুইটার) হ্যান্ডেলে আজও সগর্বে জ্বলজ্বল করে লেখা আছে ‘পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী’।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

মজার বিষয় হলো, সময়ের সঙ্গে তাল মেলাতে ভুল করেনি সার্চ ইঞ্জিন গুগল।  সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম খুঁজলে পরিচয় আসছে ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী’ হিসেবে।  কিন্তু মমতার নিজের আঙিনায়, অর্থাৎ তাঁর নিজস্ব প্রোফাইলে বদলের চিহ্নমাত্র নেই।

তবে কি আজ বিকেলের মধ্যে বদলাবে মমতার বায়ো? না কি ডিজিটাল দুনিয়ায় এই ‘মুখ্যমন্ত্রী বনাম মুখ্যমন্ত্রী’র লড়াই আরও কিছুকাল চলবে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।