★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

RRB NTPC Recruitment 2026: রেলের চাকরি তাও আবার উচ্চমাধ্যমিক পাশে! প্রকাশিত হলো NTPC-র নতুন বিজ্ঞপ্তি ; আজই জেনে নিন খুঁটিনাটি

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
7 Min Read
RRB NTPC Recruitment 2026
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আপনি কি রেলে চাকরি করতে চান? তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ! রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) তরফ থেকে নতুন চাকরির সম্ভাব্য নির্দেশামূলক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।  ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে সেন্ট্রলাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন (CEN No. 07/2026) জারি করে নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি বা NTPC (Under Graduate)-তে কর্মী নিয়োগের এই ঘোষণা করা হয়েছে।  উচ্চ মাধ্যমিক পাশে বিভিন্ন পদে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRBs)-এর মাধ্যমে এবার মোট ১,৬৮৮টি সম্ভাব্য শূন্যপদে এই কর্মী নিয়োগ করবে বলে জানা যায়।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এই নিয়োগে কমার্শিয়াল-কাম-টিকিট ক্লার্ক (সিসি/টিসি), অ্যাকাউন্টস-ক্লার্ক-কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক-কাম-টাইপিস্ট এবং ট্রেন ক্লার্ক (টিসি) পদগুলি অন্তর্ভুক্ত রয়েছে।  আরআরবি এনটিপিসি ইউজি (RRB NTPC UG) লেভেলের এই নিয়োগের জন্য দ্বাদশ শ্রেণির পাশ প্রার্থীরা আগামী ১৫ই অক্টোবর, ২০২৬ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন (সম্ভাব্য)।  এবং অনলাইনে আবেদন করার শেষ তারিখ আগামী ১৩ই নভেম্বর, ২০২৬ (রাত ২৩:৫৯ মিনিট পর্যন্ত) রাখা হয়েছে।  আবেদন প্রক্রিয়া শুরু হলে সরাসরি rrbapply.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে।

কোন বয়সের প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবেন?
রেলের এই পদের জন্য জেনারেল (General/UR) প্রার্থীদের ন্যূনতম বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর হতে হবে আগামী বছরের হিসেব অনুযায়ী।  বয়স গণনা করা হবে ১ জানুয়ারি, ২০২৭ তারিখের ভিত্তিতে। তবে সরকারি নিয়ম অনুযায়ী, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের সর্বোচ্চ সীমায় বিশেষ ছাড় পাবেন; যার মধ্যে তফসিলি জাতি (SC) ও তফসিলি উপজাতি (ST) শ্রেণীভুক্ত প্রার্থীরা ৫ বছর এবং ওবিসি (OBC) প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা-
১) কমার্শিয়াল-কাম-টিকিট ক্লার্ক:
আবেদনকারীকে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণি (12th Pass) উত্তীর্ণ হতে হবে। ওবিসি (OBC) এবং জেনারেল প্রার্থীদের জন্য এই ৫০% নম্বরের শর্ত বাধ্যতামূলক। তবে তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST) এবং বিশেষভাবে সক্ষম (PwBD) প্রার্থীদের ক্ষেত্রে ৫০% নম্বরের কোনো কড়াকড়ি নেই, তারা শুধুমাত্র পাস করলেই আবেদনের যোগ্য।

২) ট্রেন ক্লার্ক:
এই পদের জন্য জেনারেল ও ওবিসি (OBC) প্রার্থীদের অন্তত ৫০ শতাংশ নম্বর-সহ দ্বাদশ শ্রেণি পাস করতে হবে। তবে SC, ST এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য এই ৫০% নম্বরের শর্তটি প্রযোজ্য নয়।
বেতন স্কেল:

৩) অ্যাকাউন্টস ক্লার্ক-কাম-টাইপিস্ট:
জেনারেল ও ওবিসি প্রার্থীদের অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণি পাস হতে হবে এর পাশাপাশি কম্পিউটারে টাইপিংয়ের দক্ষতা থাকা বাধ্যতামূলক। এক্ষেত্রে ইংরেজিতে প্রতি মিনিটে অন্তত ৩০টি শব্দ অথবা হিন্দিতে প্রতি মিনিটে ২৫টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে। (SC, ST ও বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য ৫০% নম্বরের শর্ত প্রযোজ্য নয়)।

৪) জুনিয়র ক্লার্ক-কাম-টাইপিস্ট: এই পদের জন্যও জেনারেল ও ওবিসি প্রার্থীদের ন্যূনতম ৫০ শতাংশ নম্বর-সহ দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হওয়া প্রয়োজন। টাইপিং যোগ্যতার ক্ষেত্রে কম্পিউটারে ইংরেজিতে মিনিটে ৩০টি শব্দ অথবা হিন্দিতে মিনিটে ২৫টি শব্দ টাইপ করার স্পিড থাকতে হবে। (SC, ST এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীরা শুধুমাত্র দ্বাদশ শ্রেণি পাস করলেই হবে)।

বেতন স্কেল:
কমার্শিয়াল-কাম-টিকিট ক্লার্ক: এই পদে কর্মরত চাকরি প্রার্থীদের প্রাথমিক মূল বেতন থাকবে ২১,৭০০ টাকা (পে-লেভেল ৩)। এছাড়াও অন্যান্য সমস্ত সরকারি সুযোগ-সুবিধা ও ভাতা রয়েছে।

ট্রেন ক্লার্ক: এই পদে কর্মরত চাকরি প্রার্থীদের প্রাথমিক মূল বেতন থাকবে ১৯,৯০০ টাকা (পে-লেভেল ২)। এছাড়াও অন্যান্য সমস্ত সরকারি সুযোগ-সুবিধা ও ভাতা রয়েছে।

অ্যাকাউন্টস ক্লার্ক-কাম-টাইপিস্ট: এই পদে কর্মরত চাকরি প্রার্থীদের প্রাথমিক মূল বেতন থাকবে ১৯,৯০০ টাকা (পে-লেভেল ২)। এছাড়াও অন্যান্য সমস্ত সরকারি সুযোগ-সুবিধা ও ভাতা রয়েছে।

জুনিয়র ক্লার্ক-কাম-টাইপিস্ট: এই পদে কর্মরত চাকরি প্রার্থীদের প্রাথমিক মূল বেতন থাকবে ১৯,৯০০ টাকা (পে-লেভেল ২)। এছাড়াও অন্যান্য সমস্ত সরকারি সুযোগ-সুবিধা ও ভাতা রয়েছে।

নিয়োগ পদ্ধতি:
রেলের এই সমস্ত পদের জন্য চাকরিপ্রার্থীদের মূলত দুটি পর্যায়ে কম্পিউটার বেস্ট টেস্ট বা সিবিটি (CBT) দিতে হবে। প্রথম পর্যায়ের সিবিটি পরীক্ষাটি সবকটি পদের জন্য সমান বা কমন হবে। এই প্রথম পরীক্ষায় মোট ৯০ মিনিট সময় দেওয়া হবে এবং ১০০টি প্রশ্ন থাকবে, যার মধ্যে ৪০টি প্রশ্ন জেনারেল অ্যাওয়ারনেস থেকে, ৩০টি প্রশ্ন অঙ্ক থেকে এবং বাকি ৩০টি প্রশ্ন জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং থেকে আসবে। প্রথম পর্যায়ের সিবিটি পরীক্ষায় প্রার্থীদের পাওয়া নরমালাইজড স্কোরের ভিত্তিতে দ্বিতীয় পর্যায়ের সিবিটি পরীক্ষার জন্য মোট শূন্যপদের ১৫ গুণ প্রার্থীকে আরআরবি অনুযায়ী বাছাই বা শর্টলিস্ট তৈরি করে।

দ্বিতীয় পর্যায়ের সিবিটি পরীক্ষাও সমস্ত পদের জন্য কমন হবে, তবে এখানে প্রশ্নের সংখ্যা কিছুটা বেশি থাকবে। এই দ্বিতীয় ধাপে ৯০ মিনিটের পরীক্ষায় মোট ১২০টি প্রশ্ন থাকবে, যার মধ্যে ৫০টি প্রশ্ন জেনারেল অ্যাওয়ারনেস থেকে, ৩৫টি অঙ্ক থেকে এবং ৩৫টি জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং থেকে দেওয়া হবে। উল্লেখ্য যে, প্রথম ও দ্বিতীয়—উভয় পর্যায়ের সিবিটি পরীক্ষাতেই নেগেটিভ মার্কিং থাকবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য এক-তৃতীয়াংশ নম্বর কাটা হবে।
সর্বশেষে, দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর, কমার্শিয়াল-কাম-টিকিট ক্লার্ক এবং ট্রেন ক্লার্ক পদের জন্য সরাসরি মেধা তালিকা তৈরি হলেও, অ্যাকাউন্টস ক্লার্ক-কাম-টাইপিস্ট এবং জুনিয়র ক্লার্ক-কাম-টাইপিস্ট পদের জন্য আলাদাভাবে কম্পিউটারে টাইপিং স্কিল টেস্টও নেওয়া হবে।

আবেদন মূল্য:
এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের জন্য জেনারেল (General), ওবিসি (OBC) এবং ইডব্লিউএস (EWS) শ্রেণীভুক্ত প্রার্থীদের আবেদন ফি হিসেবে মোট ৫০০ টাকা জমা দিতে হবে। তবে এই প্রার্থীদের মধ্যে যাঁরা প্রথম পর্যায়ের লিখিত পরীক্ষায় (সিবিটি ১) অংশ নেবেন, তাঁদের পরীক্ষার পর ৪০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত বা রিফান্ড দেওয়া হবে। অন্যদিকে, সমস্ত মহিলা প্রার্থী, তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST), বিশেষভাবে সক্ষম (PwBD), সংখ্যালঘু এবং অর্থনৈতিকভাবে অনগ্রসর (EBC) প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি রাখা হয়েছে ২৫০ টাকা। এই সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরাও প্রথম পর্যায়ের সিবিটি ১ পরীক্ষায় অংশ নিলে তাঁদের জমা দেওয়া পুরো ২৫০ টাকাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত পেয়ে যাবেন।

বিশেষ পরমার্শ রেলের তরফে জানানো হয় ফর্ম ফিলাপ শুরু হওয়ার আগেই রেল বোর্ড স্পষ্ট করে যে, সমস্ত প্রার্থীদের নিজেদের আধার কার্ডের নাম ও জন্মতারিখ যেন মাধ্যমিকের সার্টিফিকেটের সাথে ১০০% মিল থাকে। কোনো ভুল থাকলে তা এখনই সংশোধন করে নেওয়ার পাশাপাশি আধার কার্ডে লেটেস্ট ছবি ও বায়োমেট্রিক আপডেট করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে যাতে স্ক্রুটিনি বা যাচাইকরণ প্রক্রিয়ায় কোনো রকম জটিলতা দেখা না দেয়।

বিশেষ সতর্কীকরণ: উল্লেখ্য যে, এই প্রতিবেদনটি সম্পূর্ণভাবে রেল বোর্ডের তরফ থেকে প্রকাশিত প্রাথমিক বা শর্ট নোটিফিকেশনের (Indicative Notice) উপর ভিত্তি করে লেখা হয়েছে। পরবর্তীতে যখন আরআরবি-র অফিশিয়াল ওয়েবসাইটে ফুল বা ডিটেইলড নোটিফিকেশন (Detailed CEN) প্রকাশিত হবে, তখন এই সম্ভাব্য পদসংখ্যার কিছুটা তারতম্য বা পরিবর্তন দেখা দিতে পারে। তাই চাকরিপ্রার্থীদের চূড়ান্ত আবেদনের আগে অফিশিয়াল ফুল নোটিফিকেশনটি একবার ভালো করে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

RRB NTPC Recruitment 2026 Online Apply Link:- Click Now 

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।