SBI Bank-এর গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর। আপনার State Bank of India (SBI) Savings Account-এর KYC বা Re-KYC Update বাকি থাকলে অনেক ক্ষেত্রেই আর সরাসরি ব্যাংকের শাখায় গিয়ে কাজ করার প্রয়োজন নেই। যোগ্য গ্রাহকরা অনলাইনের মাধ্যমে Re-KYC Update করতে পারবেন।
SBI-এর YONO Retail প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে Re-KYC করার সুবিধা রয়েছে। গ্রাহকরা নিচের সরাসরি লিংকে গিয়ে KYC সংক্রান্ত প্রক্রিয়া শুরু করতে পারেন।
কীভাবে SBI Bank KYC Update করবেন?
অনলাইনে Re-KYC / KYC করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন—
১. প্রথমে নিচে দেওয়া SBI Re-KYC / KYC লিংকে ক্লিক করুন।
২. প্রয়োজনীয় Account/CIF/BOB ও রেজিস্ট্রার মোবাইল নম্বর সংক্রান্ত তথ্য দিতে হবে।
৩. স্ক্রিনে আপনার KYC সংক্রান্ত তথ্য দেখানো হলে সেগুলি ভালোভাবে যাচাই করুন।
৪. আপনার KYC তথ্যের কোনও পরিবর্তন না থাকলে Re-KYC-এর জন্য প্রয়োজনীয় Declaration দিন।
৫. প্রয়োজন অনুযায়ী OTP বা অন্যান্য Authentication সম্পূর্ণ করুন।
৬. সব তথ্য সঠিক থাকলে Submit করুন।
৭. আবেদন সফলভাবে জমা হলে Reference/Acknowledgement নম্বর থাকলে সেটি সংরক্ষণ করে রাখুন।
কারা অনলাইনে Re-KYC করতে পারবেন?
অনলাইন Re-KYC সুবিধা গ্রাহকের অ্যাকাউন্টের KYC status এবং প্রয়োজনীয় তথ্যের উপর নির্ভর করতে পারে। সবার ক্ষেত্রে একই পদ্ধতি প্রযোজ্য নাও হতে পারে।
যদি KYC-এর তথ্য পরিবর্তন করতে হয়, অতিরিক্ত নথি জমা দেওয়ার প্রয়োজন হয় বা অনলাইনে Re-KYC সম্পন্ন না হয়, তাহলে SBI-এর শাখায় যোগাযোগ করতে হতে পারে।
KYC Update করার আগে গুরুত্বপূর্ণ সতর্কতা
অনলাইনে KYC করার সময় শুধুমাত্র SBI-এর অফিসিয়াল ওয়েবসাইট বা YONO প্ল্যাটফর্ম ব্যবহার করুন।
কোনও ব্যক্তি ফোন, WhatsApp বা SMS করে আপনার কাছে—
– ATM/Debit Card PIN
– CVV
– Internet Banking Password
– OTP
চাইলে তা কখনও শেয়ার করবেন না।
অনলাইনে Re-KYC করার সময় আপনার নিজের SBI অ্যাকাউন্টের তথ্যই ব্যবহার করুন। কোনও সমস্যা হলে SBI-এর অফিসিয়াল Customer Care অথবা নিকটবর্তী SBI Branch-এর সঙ্গে যোগাযোগ করুন।
SBI Re-KYC Online Link: Click Now
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
