উচ্চমাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হতে যাওয়া ছাত্রীদের জন্য বড় আর্থিক সহায়তার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ‘সারথি’ সাইকেল বিতরণ কর্মসূচির মঞ্চ থেকে তিনি জানান, সরকারি ও সরকারপোষিত কলেজে স্নাতক স্তরে ভর্তি হওয়া অবিবাহিত ছাত্রীদের জন্য নতুন আর্থিক সহায়তা চালু করা হবে।
মুখ্যমন্ত্রী বলেন, “উচ্চমাধ্যমিক পাশ করা আমার কন্যারা কলেজে ভর্তি হতে হবে। এবং অনার্স নিতে হবে তাহলে তোমরা পাবে প্রথম বছরে ১৭ হাজার, দ্বিতীয় বছরে ১৭ হাজার, তৃতীয় বছরে ১৬ হাজার করে টাকা। তিন বছরে আমরা আপনাদেরকে গ্র্যাজুয়েশনে ৫০ হাজার করে টাকা দেব।”
অর্থাৎ, স্নাতক স্তরে পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ছাত্রীদের আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে রাজ্য সরকার। প্রথম বছরে ১৭ হাজার, দ্বিতীয় বছরে ১৭ হাজার এবং তৃতীয় বছরে ১৬ হাজার টাকা এই তিন কিস্তিতে মোট ৫০ হাজার টাকা দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর আগে ২০২৭ সালের জানুয়ারি থেকে এই কর্মসূচি চালুর কথা জানানো হয়েছিল।
নতুন এই ঘোষণায় সরকারি ও সরকারপোষিত কলেজে আন্ডারগ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হওয়া অবিবাহিত ছাত্রীরা এই আর্থিক সহায়তার আওতায় আসবেন বলে জানানো হয়েছে। উচ্চশিক্ষায় ছাত্রীদের এই অনুদান দেওয়ার জন্য রাজ্য বাজেটে ১,০০০ কোটি টাকা বরাদ্দের কথাও আগেই ঘোষণা করা হয়েছিল।
মুখ্যমন্ত্রীর এ দিনের বক্তব্যে মূল লক্ষ্য হিসেবে উঠে এসেছে উচ্চমাধ্যমিকের পর ছাত্রীদের উচ্চশিক্ষায় এগিয়ে নিয়ে যাওয়া এবং স্নাতক স্তরে পড়াশোনা চালিয়ে যেতে আর্থিক সহায়তা দেওয়া।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
