★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

কলকাতা-হাওড়া ও শিলিগুড়ি সহ ৯ শহরে প্রথম দফার পুরভোটের প্রস্তুতি, বড় পদক্ষেপ কমিশনের

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
প্রতীকী চিত্র
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্যের বকেয়া পুরসভাগুলির নির্বাচন নিয়ে অবশেষে বড়সড় তৎপরতা শুরু করল রাজ্য নির্বাচন কমিশন।  সূত্রে খবর, আগামী ডিসেম্বর মাসেই বকেয়া পুরভোট প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে প্রশাসন।  আর তার প্রথম দফাতেই ভোট হতে চলেছে কলকাতা, হাওড়া, শিলিগুড়ি, ধূপগুড়ি, হলদিয়া, বালি, কার্শিয়াং, কালিম্পং এবং ঝাড়গ্রামে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ভোটের এই প্রাথমিক রূপরেখা চূড়ান্ত করতে এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী বুধবারই সমস্ত জেলাশাসকদের (DM) নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকে বসছেন রাজ্য নির্বাচন কমিশনার।

প্রথম দফায় নজরে কোন কোন পুরসভা?

কমিশন সূত্রের খবর, কলকাতা ও হাওড়া পুরনিগম, উত্তরবঙ্গের শিলিগুড়ি, ধূপগুড়ি, কার্শিয়াং ও কালিম্পং ও দক্ষিণবঙ্গের বালি, হলদিয়া এবং জঙ্গলমহলের ঝাড়গ্রাম।

ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলির মধ্যে পারদ চড়তে শুরু করেছে।  বুধবার সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচন কমিশন এই জরুরি বৈঠকটি ডেকেছে।  ওয়াকিবহাল মহলের মতে, কলকাতা ও হাওড়াসহ বিভিন্ন পুরসভার ডিলিমিটেশন বা ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ কতদূর এগোল, তার খতিয়ান নেওয়া।

আগামী ৪ তারিখ থেকে শুরু হতে চলা পুনর্বিন্যাস সংক্রান্ত আপত্তি ও প্রস্তাবের শুনানির প্রস্তুতি খতিয়ে দেখা।  প্রতিটি জেলায় বুথের বর্তমান পরিস্থিতি এবং স্পর্শকাতর বুথগুলির ম্যাপিং নিয়ে জেলাশাসকদের কাছ থেকে রিপোর্ট নেওয়া হবে।  এছাড়া ফার্স্ট লেভেল চেকিং (FLC) এবং ইভিএমের পর্যাপ্ততা নিয়ে আলোচনা করা হবে।

যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও ভোটের চূড়ান্ত দিনক্ষণ বা বিজ্ঞপ্তি জারি করা হয়নি, তবে বুধবারের জেলাশাসকদের বৈঠকের পরেই ভোটের দিনকাল জানা যাবে।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।