পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB)-এর তরফ থেকে ৫১৩৮টি শূন্যপদে অ্যাপ্রেনটিস (Apprentice) পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেখানে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও জেলা ভিত্তিক অ্যাপ্রেনটিস (Apprentice) পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইন আবেদন জানাতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে।
PNB অ্যাপ্রেনটিস (PNB Apprentice 2026) পদে ১ বছরের প্রশিক্ষণ দেওয়া হবে কর্মরত প্রার্থীদের। এটি কোনো স্থায়ী ব্যাংক চাকরি নয় এবং ট্রেনিং শেষে সরাসরি চাকরির নিশ্চিত থাকে না। তবে ব্যাংকিং অভিজ্ঞতা পাওয়া যায়, ভবিষ্যতে ব্যাংক চাকরির জন্য কাজে লাগে। অ্যাপ্রেনটিস পদে কর্মরত প্রার্থীদের মাসিক স্টাইপেন্ড (ভাতা) দেওয়া হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB)-এর তরফ থেকে।
আজকের প্রতিবেদনে দেখে নিন, কিভাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) এ অ্যাপ্রেনটিস (Apprentic) পদে অনলাইন আবেদন করবেন, কত টাকা মাসিক স্টাইপেন্ড (ভাতা) দেওয়া হবে, PNB Apprentice 2026 কতদিন পর্যন্ত আবেদন চলবে, PNB Apprentice Education Qualification 2026 কি চওড়া হয়েছে, আবেদন করার জন্য বয়স কত থাকতে হবে – ইত্যাদি বিস্তারিত তথ্য আলোচনা করা হয়েছে আজকের প্রতিবেদনে।
PNB অ্যাপ্রেনটিস পদে সারাদেশে মোট ৫১৩৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে পশ্চিমবঙ্গে জেলা ভিত্তিক ৫৩২ টি পদে কর্মী নিয়োগ করা হবে PNB অ্যাপ্রেনটিস পদে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের এখানে আবেদন জানাতে হবে অনলাইনে। অনলাইন আবেদন করার জন্য www.bfsissc.com এই অফিসিয়াল পোর্টালে এসে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB)-এর তরফ থেকে প্রকাশিত নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে, অ্যাপ্রেনটিস পদে কর্মরত প্রার্থীদের মাসিক ভাতা (Stipend) দেওয়া হবে ১২,৩০০ টাকা থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত। আবেদন করার জন্য বয়স থাকতে হবে নূন্যতম ২০ বছর ও সর্বোচ্চ ২৮ বছর বয়সের মধ্যে। বয়স হিসেব করা হবে ০১/০১/২০২৬ তারিখের নিরিখে। এছাড়াও সংরক্ষিত প্রার্থীরা সর্বোচ্চ বয়সে ছাড় পাবেন।
PNB Apprenticeship Program 2026 এর অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে ৮ই ফেব্রুয়ারী ২০২৬ তারিখ থেকে, আবেদন চলবে ২৪ ফেব্রুয়ারী ২০২৬ তারিখ পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের এই তারিখের মধ্যে অনলাইন আবেদন জানাতে হবে, অনলাইন আবেদন লিংক ও নোটিফিকেশন ডাউনলোড লিংক নিচে দেওয়া হয়েছে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক পাশ। আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল পোর্টাল ও নোটিশ দেখে নিয়ে আবেদন করুন।
PNB Apprenticeship Program 2026 Online Apply Link:- Click Now
PNB Apprentices Recruitment Notification 2026 Download Link: Download Now

