‘বন্দে মাতরম’-এর অপমানেও এবার ৩ বছর পর্যন্ত জেল, রাজ্যসভায় পাশ সংশোধনী বিল

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-এর মতোই এবার জাতীয় গান ‘বন্দে মাতরম’-কেও সমমর্যাদার আইনি সুরক্ষা দেওয়া হল।  বুধবার রাজ্যসভায় ধ্বনি ভোটে জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ (সংশোধন) বিল, ২০২৬ পাস হয়।  এই সংশোধনের ফলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘বন্দে মাতরম’ এর ইচ্ছাকৃত অবমাননা, অপমান বা গাওয়ায় বাধা দেওয়া ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান থাকবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এতদিন ১৯৭১ সালের জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইন-এর আওতায় শুধুমাত্র জাতীয় পতাকা, সংবিধান এবং জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ এর অবমাননা শাস্তিযোগ্য অপরাধ ছিল।  নতুন সংশোধনের মাধ্যমে সেই তালিকায় যুক্ত হল ভারতের জাতীয় গান ‘বন্দে মাতরম’। ফলে জাতীয় গান সম্পর্কিত নির্দিষ্ট ধরনের অসম্মান বা ইচ্ছাকৃত বাধা দেওয়ার ঘটনাতেও একই আইনি ব্যবস্থা প্রযোজ্য হবে।

সরকারের তরফে বক্তব্য, ‘বন্দে মাতরম’ এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে এই সংশোধনী আনা হয়েছে।  ১৮৭৫ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গানটি রচনা করেন এবং পরে ১৮৮২ সালে তাঁর বিখ্যাত উপন্যাস আনন্দমঠে এটি প্রকাশিত হয়। ১৮৯৬ সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবারের মতো গানটি গেয়েছিলেন।  স্বাধীনতা আন্দোলনের সময় ‘বন্দে মাতরম’ দেশপ্রেম ও জাতীয় চেতনার অন্যতম প্রধান প্রতীক হয়ে ওঠে।  বর্তমানে এটি ভারতের জাতীয় গান হিসেবে স্বীকৃত।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।