মাসে ৫,০০০ টাকা পেনশন পাবেন অবসরপ্রাপ্ত সাংবাদিকরা, কীভাবে মিলবে? জানুন

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
AI Image
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্যে নতুন বিজেপি সরকার গঠনের পর প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য বড় ঘোষণা করেছেন।  তিনি জানান, এখন থেকে যোগ্য অবসরপ্রাপ্ত সাংবাদিকদের প্রতি মাসে ৫,০০০ টাকা করে পেনশন দেওয়া হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

বিধানসভায় বাজেট পেশের সময় অর্থমন্ত্রী বলেন, সমাজে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ অবদানের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  দীর্ঘদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর অবসরের সময় অনেক সাংবাদিক আর্থিক সমস্যার মুখোমুখি হন।  তাঁদের পাশে দাঁড়াতেই এই মাসিক পেনশন চালুর ঘোষণা করেছে রাজ্য সরকার।

সরকারের এই সিদ্ধান্তে রাজ্যের বহু অবসরপ্রাপ্ত সাংবাদিক উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।  মাসিক ৫,০০০ টাকার এই আর্থিক সহায়তা তাঁদের দৈনন্দিন খরচের কিছুটা বোঝা কমাতে সাহায্য করবে।

তবে এই পেনশন কারা পাবেন, কী কী যোগ্যতা থাকতে হবে, কীভাবে আবেদন করতে হবে এবং কবে থেকে এই প্রকল্প চালু হবে, সে বিষয়ে বাজেটে বিস্তারিত জানানো হয়নি।  সরকার শীঘ্রই এ বিষয়ে আলাদা নির্দেশিকা প্রকাশ করতে পারে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।