আজ বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

দীর্ঘ ১৫ বছরের অবসান। শেষ হলো তৃণমূল জমানার আধিপত্য।  আজ, ২৫ বৈশাখ রবীন্দ্রজয়ন্তীর ঐতিহাসিক দিনে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী।  আজ সকাল ১১টায় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক ঐতিহাসিক অনুষ্ঠানে বাংলার নতুন সরকার হিসেবে দায়িত্ব বুঝে নেবেন তিনি।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

২০২৬ এর বিধানসভা নির্বাচনে কার্যত ‘গেরুয়া ঝড়ে’ উড়ে গিয়েছে শাসকদল।  ২৯৩টি আসনের মধ্যে ২০৭টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি।  অন্যদিকে, গত তিন মেয়াদে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস মাত্র ৮০টি আসনে থমকে গিয়েছে।  ফল ঘোষণার পর থেকেই রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের হাওয়া ছিল তুঙ্গে।  গতকাল শুক্রবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে নব-নির্বাচিত বিধায়কদের বৈঠকে শুভেন্দু অধিকারীকে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়।

ভোটের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথা দিয়েছিলেন, বাংলার শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি নিজে হাজির থাকবেন।  সেই কথা রাখতে আজ সকাল ১০টা নাগাদ কলকাতায় নামবে তাঁর কপ্টার।  অনুষ্ঠানে সাক্ষী থাকতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।  এছাড়াও দেশের বিভিন্ন বিজেপিশাসিত রাজ্যের ২০ জন মুখ্যমন্ত্রী এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে হাজির হচ্ছেন কলকাতায়।

রাজ্য রাজনীতির এই ইভেন্টে তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি উপস্থিত থাকবেন না বলেই খবর পাওয়া যাচ্ছে।  অন্যদিকে, গত কয়েক বছরে রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়া কয়েক লক্ষ বিজেপি কর্মী-সমর্থক আজ ব্রিগেডে হাজির হচ্ছেন।  গোটা শহরকে মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।