মুখ্যমন্ত্রী পদে শুভেন্দুর নাম ঘিরে তুঙ্গে জল্পনা, উপ-মুখ্যমন্ত্রী হিসেবে চমক দিতে পারেন অগ্নিমিত্রা

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

কলকাতা: আগামীকাল ৯ মে, পঁচিশে বৈশাখ।  রবীন্দ্রজয়ন্তীর সেই পুণ্য লগ্নেই রাজ্যের প্রশাসনিক ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হতে চলেছে।  দীর্ঘ ও রুদ্ধশ্বাস নির্বাচনের পর আগামীকাল শপথ নিতে চলেছে রাজ্যের নতুন বিজেপি সরকার।  তবে জয়ের উল্লাস ছাপিয়ে এখন সব মহলেই একটিই জিজ্ঞাসা কে হচ্ছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী? জল্পনার কেন্দ্রে একাধিক নাম থাকলেও, দৌড়ে সবথেকে এগিয়ে রয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার নেপথ্যে শুভেন্দুর অদম্য জেদ এবং কৌশলী লড়াই বড় ভূমিকা পালন করেছে।  বিশেষ করে খাস কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয় রথ রুখে দিয়ে তিনি দলের কাছে নিজের অপরিহার্যতা প্রমাণ করেছেন।  দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বও মনে করছে, এই মুহূর্তে রাজ্যের প্রশাসনিক স্থিতি বজায় রাখতে শুভেন্দুর দীর্ঘ অভিজ্ঞতা ও জনভিত্তিই হবে সেরা অস্ত্র। ফলে তাঁর নামেই চূড়ান্ত সিলমোহর পড়ার সম্ভাবনা প্রবল।

তবে শুধু মুখ্যমন্ত্রী পদ নয়, এবারের মন্ত্রিসভা গঠনে ‘সারপ্রাইজ’ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির।  সূত্রের খবর, রাজ্যের প্রথম মহিলা উপ-মুখ্যমন্ত্রী হিসেবে অগ্নিমিত্রা পাল-এর নাম নিয়ে দলের অন্দরে চূড়ান্ত আলোচনা চলছে।  আসানসোল থেকে একক লড়াইয়ে জয় ছিনিয়ে আনা অগ্নিমিত্রাকে প্রশাসনের শীর্ষে বসিয়ে রাজ্যজুড়ে নারী ভোটারদের কাছে এক বিশেষ বার্তা পৌঁছে দিতে চাইছে বিজেপি হাইকমান্ড।

বিকেলের বিশেষ বৈঠকেই কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপস্থিতিতে নবনির্বাচিত বিধায়করা তাঁদের দলনেতা নির্বাচন করবেন। সেখানেই স্পষ্ট হবে আগামী পাঁচ বছর বাংলার শাসনভার কাদের কাঁধে থাকছে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।