ভোট কবে ২০২৬? ভোটের দিনক্ষণ নিয়ে জল্পনার অবসান? বড় ঘোষণা করলেন জ্ঞানেশ কুমার

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

২৬ – এর রাজ্যের বিধানসভা নির্বাচনের দামামা কি বেজে গেল? মঙ্গলবার কলকাতায় দাঁড়িয়ে সেই জল্পনা উসকে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।  দুই দিনের ঠাসা সফর শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোটের দিনক্ষণ ও দফা নিয়ে বড় আপডেট দিলেন তিনি।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের পশ্চিমবঙ্গ সফর আজই শেষ হয়েছে।  শেষ হবার আগেই ষরাজ্যের সব রাজনৈতিক দল এবং প্রশাসনের শীর্ষকর্তাদের নিয়ে বৈঠকের পর জ্ঞানেশ কুমার সংবাদিক বৈঠকে জানান, কমিশনের ফুল বেঞ্চ আজই দিল্লি ফিরছে।  সেখানে গিয়েই চূড়ান্ত পর্যালোচনার কাজ সম্পন্ন হবে।  এদিন কমিশনারের ইঙ্গিত অনুযায়ী, আগামী ১৫ বা ১৬ মার্চের মধ্যেই ২০২৬ বিধানসভা নির্বাচনের শিডিউল প্রকাশ হবে।

তবে বিজেপি থেকে শুরু করে বাম-কংগ্রেস—সব বিরোধী দলই এবার ১ থেকে ৩ দফার মধ্যে ভোট শেষ করার জোরালো দাবি জানিয়েছে।  এই প্রসঙ্গে জ্ঞানেশ কুমার এদিন স্পষ্ট করে কিছু জানাননি।  উল্লেখ্য, আগামী ৭ মে বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।