মাসিক বেতন বেতন ২৫,৫০০ টাকা! SSB তে কমিউনিকেশন ও ইলেকট্রিশিয়ান সহ ২৩৩টি শূন্যপদে হেড কনস্টেবল নিয়োগ

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

চাকরি প্রার্থীদের জন্য সুখবর নিয়ে এসেছে সশস্ত্র সীমা বল (SSB)।  এবার সরাসরি হেড কনস্টেবল পদে ২৩৩ জন কর্মী নিয়োগ করতে চলেছে এই কেন্দ্রীয় বাহিনী।  ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে কমিউনিকেশনসহ একাধিক পদে জনবল নিয়োগ করবে।  আগামীকাল প্রকাশ করেছে বিজ্ঞপ্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এই কেন্দ্রীয় বাহিনী SSB ।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায়, আবেদন করা যাবে এরজন্য ২১ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত অনলাইনে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

১. হেড কনস্টেবল (কমিউনিকেশন)
পদসংখ্যা : ১৯৭
যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সায়েন্স বিষয়ে ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথ নিয়ে পাশ করা লাগবে অথবা ইলেকট্রনিক্স,কম্পিউটার সায়েন্সে আইটিতে (IT) ৩ বছরের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা: ১৮ থেকে ২৭ বছর।

২. হেড কনস্টেবল (ইলেকট্রিশিয়ান)
পদসংখ্যা: ২৯
যোগ্যতা: মাধ্যমিক পাশের সাথে ইলেকট্রিশিয়ানে ২ বছরের কাজের অভিজ্ঞতা অথবা ১-২ বছরের ITI করা সার্টিফিকেট।
বয়সসীমা: ১৮ থেকে ২৫ বছর।

৩. হেড কনস্টেবল (ভেটেরিনারি)
পদসংখ্যা: ৫
যোগ্যতা: উচ্চ মাধ্যমিকে বিজ্ঞানে জীববিজ্ঞান নিয়ে পাশ করতে হবে এবং ভেটেরিনারি কোর্সে ২ বছরের ডিপ্লোমা থাকতে হবে ‌
বয়স: ১৮ থেকে ২৭ বছর।

৪. হেড কনস্টেবল (স্টুয়ার্ড)
পদসংখ্যা: ২
যোগ্যতা: উচ্চমাধ্যমিক পাশ এবং সঙ্গে ক্যাটারিং ও কিচেন ম্যানেজমেন্টে ২ বছরের ডিপ্লোমাসহ ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকা লাগবে।
বয়স: ১৮ থেকে ২৭ বছর

বেতন স্কেল: প্রতি মাসে ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত। এছাড়াও সরকারি সুযোগ সুবিধা রয়েছে।

নিয়োগ পদ্ধতি: প্রার্থীদের ফিজিক্যাল টেস্ট (PET/PST) পরীক্ষায় পাশ করতে হবে। এতে সফল হলে বসতে হবে লিখিত পরীক্ষায়।  পদের প্রয়োজন অনুযায়ী এরপর স্কিল টেস্ট নেবে।  সবশেষে ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীদের চূড়ান্তভাবে বাছাই করে নিয়োগ দেবে।

আবেদন ফি: জেনারেল (UR), ওবিসি (OBC) এবং ইডব্লিউএস (EWS) ক্যাটাগরি প্রার্থীদের আবেদন করতে হলে ১০০ টাকা আবেদন ফি দিতে হবে।
এছাড়াও এসসি (SC), এসটি (ST), প্রাক্তন সৈনিক (Ex-Servicemen) এবং মহিলা প্রার্থীদের আবেদন করতে আবেদন ফি লাগবে না।

কিভাবে আবেদন করবেন
SSB এর অফিসিয়াল পোর্টাল থেকে আবেদন করতে হবে।
https://applyssb.com/SSB_HC_25/applicationIndex

SSB Head Constable Recruitment Notification 2026: PDF Download 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।