নিউ ফরাক্কায় রেললাইনে ধসের জেরে আজও একাধিক ট্রেন পরিষেবা বাতিল থাকছে। ৫ সেপ্টেম্বরের যাত্রার জন্য নতুন করে ৮টি ট্রেন বাতিল রাখার কথা জানিয়েছে পূর্ব রেল। তিলডাঙা ও নিউ ফরাক্কার মধ্যে রেললাইনের নীচে মাটি বসে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পূর্ব রেলের আপডেট ১৯ অনুযায়ী, আজ অর্থাৎ ৫ সেপ্টেম্বর ২০২৬ নিচের ট্রেনগুলি চলবে না—
১. ৫৩০২৮ — মালদহ টাউন–আজিমগঞ্জ প্যাসেঞ্জার
২. ৬৩৪০২ — মালদহ টাউন–সাহিবগঞ্জ মেমু
৩. ৬৩৪২২ —সাহিবগঞ্জ–আজিমগঞ্জ মেমু
৪. ৫৩০৩০ — ভাগলপুর–আজিমগঞ্জ প্যাসেঞ্জার
৫. ৬৩৪০১ — সাহিবগঞ্জ–মালদহ টাউন মেমু
৬. ৬৩৪২১ — আজিমগঞ্জ–সাহিবগঞ্জ মেমু
৭. ৫৩৪৩৩ — আজিমগঞ্জ–বারহারওয়া প্যাসেঞ্জার
৮. ৫৩০২৯ — আজিমগঞ্জ–ভাগলপুর প্যাসেঞ্জার।

