★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

Yuba Shakti Update 2026: চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে ‘ভরসা স্কিম’-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা? কী শর্ত দিলেন মুখ্যমন্ত্রী, জানুন

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য নতুন আর্থিক সহায়তা প্রকল্প চালুর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ‘ভরসা’ নামে এই প্রকল্পের মাধ্যমে যোগ্য শিক্ষিত বেকারদের প্রতি মাসে আর্থিক ভাতা দেওয়া হবে। বৃহস্পতিবার হুগলির পুরশুড়া থেকে প্রকল্পের নাম ঘোষণা করার পাশাপাশি কবে থেকে এই সুবিধা পাওয়া যাবে, তাও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর ঘোষণা অনুযায়ী, আগামী ২৩ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে ‘ভরসা’ স্কিমের অনুমোদন দেওয়া হবে। এরপর জানুয়ারি মাস থেকে যোগ্য উপভোক্তাদের আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

২০২৬ সালের রাজ্য বাজেটে এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। বাজেটে জানানো হয়, ২১ থেকে ৪৫ বছর বয়সি যোগ্য বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পের সুবিধা পাবেন। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভাতার পরিমাণ নির্ধারণ করা হবে। গ্র্যাজুয়েট এবং নন-গ্র্যাজুয়েট শিক্ষিত বেকারদের মাসে ৩,০০০ টাকা করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, অন্যান্য যোগ্য বেকারদের জন্য মাসিক ২,০০০ টাকা আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে।

ভরসা স্কিমে কী শর্ত রাখল রাজ্য সরকার?
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৃহস্পতিবারের ঘোষণা অনুযায়ী, যেসব বেকার যুবক-যুবতী অন্য কোনও সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাঁদের পাশে দাঁড়াবে রাজ্য সরকার। অর্থাৎ, অন্য সরকারি প্রকল্পের সুবিধা না পাওয়ার বিষয়টি এদিনের মুখ্যমন্ত্রীর বক্তব্যে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি চাকরি না পাওয়া পর্যন্ত তাঁদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি। তবে কোন কোন সরকারি প্রকল্পের উপভোক্তারা ‘ভরসা’ স্কিমের সুবিধা পাবেন না, সে বিষয়ে এখনও বিস্তারিত সরকারি নির্দেশিকা প্রকাশিত হয়নি। বিষয়টি নিয়ে চূড়ান্ত নিয়মাবলি প্রকাশের পরই স্পষ্টভাবে জানা যাবে কারা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন।

কবে থেকে মিলবে বেকার ভাতার টাকা?
এই প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরেই অপেক্ষায় ছিলেন রাজ্যের বেকার যুবক-যুবতীরা। এবার সেই অপেক্ষার অবসানের সময় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আগামী ২৩ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে ‘ভরসা’ স্কিমের অনুমোদন দেওয়া হবে। জানুয়ারি মাস থেকে যোগ্য বেকারদের এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। তবে জানুয়ারির ঠিক কোন তারিখে প্রথম দফার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, আগের তৃণমূল সরকারের আমলে বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য ‘যুবসাথী’ প্রকল্প চালু হয়েছিল। সেই প্রকল্পে যোগ্য উপভোক্তাদের মাসে ১,৫০০ টাকা করে দেওয়া হতো। এবার নতুন সরকারের আমলে ‘ভরসা’ স্কিমের মাধ্যমে মাসিক ২,০০০ থেকে ৩,০০০ টাকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হলে এই প্রকল্পের যোগ্যতা, আবেদন পদ্ধতি ও অন্যান্য শর্তাবলি MD 360 NEWS-এ বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।