সরকারি চাকরির সুযোগ খুঁজছেন? তাহলে কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে নজর দিতে পারেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ এই স্বশাসিত সংস্থায় ডেপুটি কিউরেটর পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, শূন্যপদ রয়েছে মাত্র একটি। নির্বাচিত প্রার্থী মাসে ৫৬,১০০ টাকা থেকে শুরু করে ১ লক্ষ ৭৭ হাজার ৫০০ টাকা পর্যন্ত বেতন পাবেন। তবে এই পদে আবেদন করার জন্য শুধু মাস্টার্স ডিগ্রি থাকলেই হবে না, প্রয়োজন নির্দিষ্ট কাজের অভিজ্ঞতাও। কারা আবেদন করতে পারবেন, কী যোগ্যতা প্রয়োজন এবং কীভাবে আবেদন করবেন? জেনে নিব আজকের এই প্রতিবেদনে।
জানা গেছে, এই পদে মোট শূন্যপদ একটি। শুধুমাত্র OBC শ্রেণির যোগ্য প্রার্থীরাই এই পদে আবেদন করতে পারবেন।
কোন পদে নিয়োগ করবে?
Deputy Curator (Fine Arts and Crafts) পদে।
বেতন স্কেল:
নির্বাচিত প্রার্থী পে লেভেল ১০ অনুযায়ী বেতন পাবেন। বেতনের পরিমাণ ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা। এর পাশাপাশি সপ্তম বেতন কমিশন অনুযায়ী এবং সংস্থার নিয়ম মেনে অন্যান্য ভাতাও দেওয়া হবে।
যোগ্যতা:
এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নির্দিষ্ট কয়েকটি বিষয়ের মধ্যে যে কোনও একটিতে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। বিষয়গুলি হল History, Archaeology, Ancient Indian History, Culture and Art, Fine Arts অথবা History of Art। এই বিষয়গুলির মধ্যে কোনও একটিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
তবে শুধু মাস্টার্স ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে না। প্রার্থীর আগে থেকে গবেষণামূলক কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং সেই গবেষণার কাজ প্রকাশিত হয়েছে, এমন প্রমাণও জমা দিতে হবে। পাশাপাশি কম্পিউটারে MS Office ব্যবহারের জ্ঞান থাকা লাগবে।
বয়সসীমা:
এই পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর সর্বোচ্চ বয়স ৪৫ বছর। রয়েছে সংরক্ষিত শ্রেণির প্রার্থীর বয়সের ছাড়।
নিয়োগ পদ্ধতি:
প্রথমে যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় নির্ধারিত কাট-অফ নম্বর পেলে পরবর্তী ধাপে Skill Test অথবা Personal Interview এর জন্য ডাকা হবে। চূড়ান্ত মেধাতালিকা তৈরির ক্ষেত্রে লিখিত পরীক্ষা এবং Skill Test/Personal Interview এর নম্বরের উপর ভিত্তি করে নিয়োগ করবে।
কী ভাবে আবেদন করবেন?
আবেদন করতে হলে প্রথমে ইন্ডিয়ান মিউজিয়ামের ওয়েবসাইট indianmuseumkolkata.org থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এরপর আবেদনপত্রটি ভালোভাবে পূরণ করে বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, OBC সার্টিফিকেট এবং কাজের অভিজ্ঞতার শংসাপত্রের জেরক্স কপি নিজের সই করে জমা দিতে হবে। গবেষণাপত্র প্রকাশিত হয়ে থাকলে তার তালিকাও দিতে হবে।
সব নথি-সহ আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামের ডিরেক্টরের ঠিকানায়। ঠিকানা: 27, Jawaharlal Nehru Road, Kolkata-700016। চাইলে একই আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি ইমেল করেও পাঠানো যাবে। ইমেল ঠিকানা: indianmuseumkolkata2@gmail.com।
ইন্ডিয়ান মিউজিয়ামের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর ২০২৬, বিকেল ৫টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
Indian Museum, Kolkata Deputy Curator Recruitment Notification 2026: PDF Download
Indian Museum, Kolkata Deputy Curator Recruitment Application Format: Download Now
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
