NEET পরীক্ষার্থীদের জন্য বড় খবর! বন্ধ হচ্ছে টেলিগ্রাম, জেনে নিন বিস্তারিত।

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আগামী ২১ জুন NEET (UG) পরীক্ষা পুনরায় অনুষ্ঠিত হতে চলেছে।   উল্লেখ্য যে, ৩ মে অনুষ্ঠিত হওয়া মূল পরীক্ষার প্রশ্নপত্রের সাথে একটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ‘গেস পেপার’-এর হুবহু মিল পাওয়া যাওয়ার পর জালিয়াতির অভিযোগ ওঠে।  পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এবং পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) শেষ পর্যন্ত সেই পরীক্ষাটি বাতিল করে দেয়।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

তবে এবার পরীক্ষার স্বচ্ছতা রক্ষা করতে এবং কোনো অসাধু চক্র যাতে পরীক্ষার্থীদের প্রতারিত করতে না পারে, তার জন্য ভারত সরকারের তরফে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।  এদিন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের নির্দেশে ভারতে সাময়িকভাবে টেলিগ্রাম (Telegram) অ্যাপ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

জানানো হয়েছে, আগামী ২২ জুন পর্যন্ত ভারতে টেলিগ্রাম অ্যাপটি ব্লক থাকবে।  এর ফলে পরীক্ষার দিন বা তার আশেপাশের সময়ে গুজব ছড়ানো বা ভুয়া প্রশ্নপত্র নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার কোনো সুযোগ থাকবে না। এছাড়াও আগামী ৩০ জুন পর্যন্ত টেলিগ্রামের মেসেজ এডিট করার সুবিধাটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।  আগে দেখা গেছে যে, প্রতারকরা পরীক্ষার পরে পুরনো মেসেজ এডিট করে প্রশ্নপত্র ঢুকিয়ে দিত এবং সেটিকে ‘প্রশ্ন ফাঁস‘ হিসেবে দাবি করে পরীক্ষার্থীদের থেকে টাকা হাতিয়ে নিত। এই ধরনের প্রতারণা রুখতেই এই কড়াকড়ি।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) দাবি করেছে, পরীক্ষার বাইরে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনো ঘটনা ঘটেনি।  পরীক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থেই এই সাময়িক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।