NEET Re-exam Date 2026: নিট ২০২৬: ২১ জুন রি-এক্সাম হবে, বড় ঘোষণা এনটিএ-র; জানুন বিস্তারিত

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

দেশজুড়ে নিট (NEET-UG 2026) পরীক্ষা নিয়ে চলা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে নতুন করে পরীক্ষার তারিখ ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।  শুক্রবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভারত সরকারের অনুমোদনে আগামী ২১ জুন ২০২৬, রবিবার পুনরায় এই সর্বভারতীয় পরীক্ষাটি আয়োজন করা হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

উল্লেখ্য, গত ৩ মে সারা দেশে এবং বিদেশের কয়েকটি নির্দিষ্ট কেন্দ্রে নিট ইউজি পরীক্ষার আয়োজন করা হয়েছিল।  কিন্তু পরীক্ষার মাত্র ৯ দিনের মাথায় এক নজিরবিহীন সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।  মঙ্গলবার এনটিএ-র পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষার সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে এবং নিয়ামক সংস্থার বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ণ রাখতেই ৩ মে-র পরীক্ষাটি বাতিল ঘোষণা করা হয়েছে। 

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর বড় ধরণের ঝুঁকি না নিয়ে সম্পূর্ণ পরীক্ষাটি পুনরায় নেওয়ার পথেই হেঁটেছে কেন্দ্র।   এখন ২১ জুনের রি-এক্সাম ঘিরেই দেশজুড়ে আবার শুরু হচ্ছে চূড়ান্ত প্রস্তুতি।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।