উত্তরবঙ্গে হচ্ছে AIIMS, ক্যানসার হাসপাতাল ও IIT

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
AI Image
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্যের বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত উত্তরবঙ্গের স্বাস্থ্য ও শিক্ষা পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ বড় ঘোষণা করেছেন।  এদিনের বাজেটে জানানো হয়েছে, উত্তরবঙ্গে একটি AIIMS (অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস), একটি ক্যানসার হাসপাতাল এবং একটি IIT (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি) গড়ে তোলা হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এর পাশাপাশি আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে দুটি নতুন মেডিকেল কলেজ তৈরির ঘোষণা করা হয়েছে।  এছাড়া সিউড়ি জেলা হাসপাতালকে আরও আধুনিক করা হবে।  একই সঙ্গে রাজ্যের ১৩টি মেডিক্যাল কলেজে ৬৫০টি নতুন এমবিবিএস (MBBS) আসন বাড়ানোর কথাও জানানো হয়েছে।

উল্লেখ্য, কয়েক মাস আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গে AIIMS তৈরির জন্য কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানোর কথা জানিয়েছিলেন।  সে সময় তিনি বলেছিলেন, AIIMS প্রকল্পের জন্য জমি চিহ্নিত করার কাজও শুরু হয়েছে।

উত্তরবঙ্গে AIIMS কোথায় হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত ঘোষণা না হলেও রায়গঞ্জ, কোচবিহার ও শিলিগুড়ি এই তিন জায়গার নাম নিয়ে আলোচনা চলছে।  বিশেষ করে রায়গঞ্জে আগে AIIMS তৈরির জন্য জমি চিহ্নিত করা হয়েছিল।  পরে সেই প্রকল্প কল্যাণীতে চলে যাওয়ায় উত্তরবঙ্গে নতুন করে AIIMS তৈরির দাবি জোরালো হয়।

তবে বাজেটে এই প্রকল্পগুলির জন্য নির্দিষ্ট স্থান, কাজ শুরুর সময় বা শেষ হওয়ার সম্ভাব্য সময়সীমা জানানো হয়নি।  আগামী দিনে কেন্দ্র ও রাজ্যের প্রয়োজনীয় অনুমোদনের পর এই প্রকল্পগুলির বিষয়ে বিস্তারিত ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।