২৮ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে টানা তিন দিন ব্যাঙ্ক ধর্মঘট, যার জেরে চরম ভোগান্তির আশঙ্কায় গ্রাহকরা। এই সংকটকালে গ্রাহকদের স্বস্তি দিতে এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিল ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক ( West Bengal Gramin Bank )। আগামী ২৭ সেপ্টেম্বর, রবিবারও খোলা থাকবে গ্রামীণ ব্যাঙ্কের সমস্ত শাখা। ধর্মঘটের জেরে যাতে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে না হয়, তার জন্যই ছুটির দিনেও স্বাভাবিক পরিষেবা বজায় রাখার এই বিশেষ পদক্ষেপ নিয়েছে।
ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU) এর ডাকে আগামী ২৮, ২৯ এবং ৩০ সেপ্টেম্বর দেশব্যাপী তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে। এর আগে ২৬ সেপ্টেম্বর মাসের চতুর্থ শনিবার এবং ২৭ সেপ্টেম্বর রবিবার হওয়ায় টানা পাঁচ দিন ব্যাঙ্কের স্বাভাবিক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। তবে সেই সময়ে কোনরকম সমস্যায় না পরে গ্রাহকেরা এজন্য ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্কের নতুন সিদ্ধান্তে গ্রাহকদের জন্য ধর্মঘট শুরুর ঠিক আগের দিন, অর্থাৎ ২৭ সেপ্টেম্বর রবিবারও ব্যাঙ্কের শাখাগুলি খোলা থাকবে। ব্যাঙ্কের সোশ্যাল মিডিয়া (Social Media) আইডি থেকে এ কথা জানানো হয়েছে, গ্রাহকদের পরিষেবার কথা মাথায় রেখে ওই দিন শাখাগুলি চালু রাখা হবে।
ফলে ব্যাঙ্কে গিয়ে করার মতো জরুরি কাজ থাকলে ২৭ সেপ্টেম্বর রবিবারই তা সেরে নেওয়ার সুযোগ পাবেন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্কের গ্রাহকরা।
ধর্মঘট চলাকালীন যাতে সাধারণ মানুষের লেনদেন আটকে না যায়, তার জন্য একটি কাস্টমার অ্যাডভাইজরি (Customer Advisory) জারি করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্কের তরফ থেকে গ্রাহকদের গুরুত্বপূর্ণ লেনদেনগুলো আগেভাগেই সেরে রাখার অনুরোধ জানানো হয়েছে।
পাশাপাশি ২৮, ২৯ এবং ৩০ সেপ্টেম্বর ধর্মঘটের দিনগুলিতে শাখার কাজ ব্যাহত হলেও বিকল্প হিসেবে নিচের পরিষেবাগুলি ব্যবহার করতে বলেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ—
১. ইন্টারনেট ব্যাঙ্কিং (Internet Banking), মোবাইল ব্যাঙ্কিং (Mobile Banking) এবং ইউপিআই (UPI)।
২. নগদ ক্যাশ টাকার প্রয়োজন পড়লে যেকোনো নিকটবর্তী এটিএম (ATM) থেকে তা তুলতে পারবেন।
৩. গ্রামীণ এলাকার গ্রাহকদের জন্য কাস্টমার সার্ভিস পয়েন্ট (Customer Service Points – সিএসপি) বা ব্যাঙ্ক মিত্র সম্পূর্ণ খোলা থাকবে।
ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে ধর্মঘটের দিনগুলিতেও যথাসম্ভব পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে বলে জানানো হয়েছে। তবে পরিস্থিতি বিবেচনা করে যেকোনো ধরণের বড় আর্থিক লেনদেন বা জরুরি কাজ থাকলে, আগামী ২৭ সেপ্টেম্বর রবিবারের বিশেষ মধ্যে করে নেওয়ার রামর্শ দিয়েছে।

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
