বাংলাদেশে তারেক রহমানের শপথে যাবেন না প্রধানমন্ত্রী মোদি, কারণ জানলে অবাক হবেন? পাঠাবেন প্রতিনিধি দল

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নতুন সূর্যোদয় দেখছে বাংলাদেশ।  বিপুল আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (BNP)।  আগামী ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিএনপি (BNP) নেতা ও চেয়ারম্যান তারেক রহমান।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

বাংলাদেশের প্রধানমন্ত্রী শপথ অনুষ্ঠান উপলক্ষে প্রধানমন্ত্রী মোদি কে বিশেষ আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।  আমন্ত্রণ ঘিরে দিল্লির কূটনৈতিক মহলে কিছুটা জল্পনা তৈরি হলেও শেষ পর্যন্ত স্পষ্ট করে, প্রধানমন্ত্রী মোদি শপথ অনুষ্ঠানে যাচ্ছেন না।

কারণ হিসেবে জানায়, আগামী ১৭ ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।  ওইদিন মুম্বাইয়ে তাঁর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদি।

বৈঠকের পর ম্যাক্রোঁ নয়াদিল্লিতে ‘এআই ইমপ্যাক্ট’ সম্মেলনে অংশ‌ও নেবেন।  ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ভারত সফর শেষ করে তিনি নিজ দেশে ফিরবেন।  এ কারণে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না প্রধানমন্ত্রী মোদি।

তবে দিল্লির তরফে জানিয়েছে, শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব থাকবে।  দিল্লি থেকে একটি প্রতিনিধি দল শপথ অনুষ্ঠানে যোগ দেবে বলে জানা গেছে।  এই দলে থাকছেন ভারতের লোকসভা স্পিকার ওম বিরলা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

জুলাই আন্দোলনের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করলে বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসে।  সেই প্রেক্ষাপটে বিএনপি তথা তারেক রহমানের নেতৃত্বে শুরু হওয়া এই ‘নতুন অধ্যায়’ এ ভারতের অবস্থান কী হবে, তা নিয়ে কূটনৈতিক ও রাজনৈতিক মহলে বিস্তারিত বিশ্লেষণ চলছে।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচনে বিএনপির জয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  নিজস্ব এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তায় তিনি উল্লেখ করেন, আমি বাংলাদেশে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে বিএনপিকে নির্ণায়ক বিজয়ের অভিমুখে নেতৃত্ব দেওয়ার জন্য জনাব তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই।

এই ফলাফল আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।  প্রধানমন্ত্রী মোদির এই বার্তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানিয়েছে তারেক রহমানের দল বিএনপি।

উল্লেখ্য, শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও ১৩টি দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।