উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। অবশেষে প্রকাশিত হলো ২০২৭ সালের উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার (Semester III) পরীক্ষার রেজাল্ট প্রকাশের তারিখ। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)-এর তরফে ১৯ নভেম্বর ২০২৬ তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ফলাফল প্রকাশের দিন ও সময় জানিয়ে দেওয়া হয়েছে।
সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর ২০২৬ তারিখে উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল প্রকাশ করা হবে। ওই দিন দুপুর ২টা ৩০ মিনিটে সাংবাদিক বৈঠকের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে। এরপর পরীক্ষার্থীরা বিকেল ৩টে থেকে অনলাইনে নিজেদের রেজাল্ট দেখতে ও ডাউনলোড করতে পারবেন।
শুধুমাত্র নিয়মিত পরীক্ষার্থী নয়, ২০২৭ সালের উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীরাও নিজেদের ফলাফল দেখতে পারবেন। কীভাবে অনলাইনে রেজাল্ট দেখবেন, কোন কোন ওয়েবসাইট থেকে ফলাফল ডাউনলোড করা যাবে, সমস্ত তথ্য বিস্তারিত জেনে নিন।
WB HS Semester 3 Result 2027 প্রকাশের তারিখ ও সময়
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের রেজাল্ট প্রকাশের তারিখ ২৭ নভেম্বর ২০২৬, দুপুর ২:৩০ মিনিটে সাংবাদিক বৈঠকের সময়। পরীক্ষার্থীরা অনলাইনে রেজাল্ট দেখতে পারবেন বিকেল ৩টে থেকে।
উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের রেজাল্ট কীভাবে দেখবেন? HS Result Check 2027
২৭ নভেম্বর ২০২৬ তারিখে বিকেল ৩টে থেকে পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের রেজাল্ট দেখতে পারবেন। রেজাল্ট দেখার জন্য নিচের পদ্ধতিগুলি অনুসরণ করুন।
১) সর্বপ্রথম নিচে দেওয়া উচ্চমাধ্যমিক রেজাল্ট দেখার ওয়েবসাইটগুলির মধ্যে যেকোনো একটি ওয়েবসাইটে প্রবেশ করুন।
২) এরপর WB HS Semester III Result 2027 সংক্রান্ত লিঙ্কে ক্লিক করুন।
৩) এবার নির্দিষ্ট জায়গায় আপনার পরীক্ষার Roll Number এবং Registration Number দিতে হবে।
৪) সমস্ত তথ্য সঠিকভাবে দেওয়ার পর Submit অপশনে ক্লিক করুন।
৫) এরপর স্ক্রিনে আপনার উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের রেজাল্ট দেখতে পাবেন।
৬) ভবিষ্যতের প্রয়োজনে রেজাল্টটি ডাউনলোড করে রাখুন অথবা প্রিন্ট আউট বের করে নিন।
উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের রেজাল্ট দেখার ওয়েবসাইট
সংসদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত ওয়েবসাইটগুলির মাধ্যমে পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল দেখতে ও ডাউনলোড করতে পারবেন।
১. HS Official Result Website: Check Now
২. HS Results Check : Click Now
৪. HS 3rd Semester Result Check Link:- Click Now
HS Result Check 2026 – গুরুত্বপূর্ণ তথ্য
১) অনলাইনে রেজাল্ট দেখার জন্য পরীক্ষার্থীদের নিজেদের Examination Roll Number এবং Registration Number হাতের কাছে রাখতে হবে।
২) ২৭ নভেম্বর ২০২৬ তারিখে বিকেল ৩টে থেকে অনলাইনে রেজাল্ট দেখা যাবে।
৩) নিয়মিত পরীক্ষার্থীদের পাশাপাশি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীরাও ফলাফল দেখতে পারবেন।
৪) রেজাল্ট দেখার সময় ওয়েবসাইটে অতিরিক্ত ট্রাফিকের কারণে সমস্যা হলে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন।
উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের পরীক্ষার্থীরা ২৭ নভেম্বর বিকেল ৩টে থেকে অনলাইনে নিজেদের ফলাফল দেখতে পারবেন। পরীক্ষার্থীদের সুবিধার জন্য উপরে একাধিক রেজাল্ট চেক ওয়েবসাইটের লিংক দেওয়া হয়েছে।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
