বাংলার যুবসাথী প্রকল্পের আবেদনের স্ট্যাটাস চেক করার জন্য নতুন অপশন যুক্ত হলো প্রকল্পের অফিসিয়াল পোর্টালে। এখন বেকার ভাতা বা বাংলার যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস চেক করার পাশাপাশি পাবলিক নোটিশ, ডিপার্টমেন্ট রিপোর্ট ও গুরুত্বপূর্ণ ঘোষণার নতুন অপশন যোগ করেছে পশ্চিমবঙ্গের যুব ও ক্রীড়া বিভাগ। আজকের প্রতিবেদনে দেখে নিন, নতুন আপডেট পোর্টাল থেকে কীভাবে বাংলার যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন।
চলুন দেখে নেওয়া যাক, নতুন আপডেট হওয়া পোর্টাল থেকে কীভাবে বাংলার যুবসাথী প্রকল্পের আবেদনের স্ট্যাটাস চেক করবেন। অনলাইনে স্ট্যাটাস চেক করার পাশাপাশি এবার ফোন কলের মাধ্যমেও আবেদনকারীরা তাদের আবেদনের স্থিতি জানতে পারবেন। এর জন্য পশ্চিমবঙ্গ যুব ও ক্রীড়া বিভাগের তরফে একটি হেল্প ডেস্ক নম্বর চালু করা হয়েছে। আবেদনকারীরা 6292248888 নম্বরে কল করে তাদের আবেদনের স্ট্যাটাস জানতে পারবেন। তবে এই পরিষেবা পাওয়া যাবে সরকারি ছুটির দিন, শনিবার ও রবিবার ছাড়া প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীদের জন্য চালু করা হয় বাংলার যুবসাথী প্রকল্প। এই প্রকল্পে পশ্চিমবঙ্গ যুব ও ক্রীড়া বিভাগের তরফে অনলাইন ও অফলাইন—দুই পদ্ধতিতেই আবেদন গ্রহণ করা হয়। আপনি যদি এই প্রকল্পে অনলাইনে বা অফলাইনে আবেদন করে থাকেন, তাহলে এখন সহজেই অনলাইনের মাধ্যমে আপনার আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে বাংলার যুবসাথী প্রকল্পের আবেদনের স্ট্যাটাস যাচাই করবেন।
বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। এছাড়াও প্রার্থীকে মাধ্যমিক পাশ হতে হবে এবং অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আপনি যদি রেজিস্ট্রেশন ক্যাম্পে গিয়ে অফলাইনে অথবা অনলাইনে আবেদন করে থাকেন, তাহলে এখন নতুন আপডেট হওয়া পোর্টাল থেকে খুব সহজেই আপনার আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন। তাহলে চলুন আজকের প্রতিবেদনে দেখে নেওয়া যাক, কিভাবে বাংলার যুবসাথী প্রকল্পের আবেদনের স্ট্যাটাস যাচাই করবেন।
Banglar Yuba Sathi Prakalpa Status Check Online Step By Step – বাংলার যুবসাথী প্রকল্প স্ট্যাটাস চেক অনলাইন নতুন পদ্ধতি –
১) সর্বপ্রথম আপনাকে Banglar Yuba Sathi প্রকল্পের অফিসিয়াল পোর্টালে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি বাংলার যুবসাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন।

২) এরপর বাংলার যুবসাথী পোর্টালের হোম পেজে থাকা Application Status অপশনে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Check Status অপশনে ক্লিক করে আপনার তথ্য উল্লেখ করে স্ট্যটাস চেক করে নিন।
বাংলার যুবসাথী প্রকল্প স্ট্যটাস চেক লিংক – Banglar Yuba Sathi Prakalpa Status Check Link: Click Now

