★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

৫০ কেজি চাল ও ৫ হাজার টাকা, পুজোর আগে বন্ধ চা বাগানের শ্রমিকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পুজোর আগে বন্ধ চা বাগানের শ্রমিকদের জন্য বিশেষ আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বন্ধ চা বাগানের কর্মহীন শ্রমিকদের পরিবার পিছু অতিরিক্ত ৫০ কেজি চাল এবং ৫,০০০ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। দুর্গাপুজো থেকে ছটপুজো পর্যন্ত এই সুবিধা পাবেন উপযুক্ত শ্রমিকরা।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে উত্তরবঙ্গের ২১টি চা বাগান বন্ধ রয়েছে। এই চা বাগানগুলির মোট ১৯ হাজার ৫২৪ জন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। বুধবার, ১৪ অক্টোবর নবান্নে সাংবাদিক বৈঠকে তাঁদের জন্য এই সাহায্যের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানান, যেসব শ্রমিকের বয়স ৬০ বছরের কম এবং চা বাগান বন্ধ থাকার কারণে কর্মহীন হয়ে পড়েছেন, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫,০০০ টাকা করে পাঠানো হবে। শ্রম দফতরের মাধ্যমে এই টাকা দেওয়া হবে। পাশাপাশি, পরিবার পিছু অতিরিক্ত ৫০ কেজি চাল দেওয়া হবে। বর্তমানে তাঁরা যে ৩৫ কেজি চাল পান, সেটিও চালু থাকবে।

মুখ্যমন্ত্রী বলেন, “মানবিক সরকারের পক্ষ থেকে ছোট পদক্ষেপ। ১৯ হাজার ৫২৪ জনের অ্যাকাউন্টে ৫ হাজার টাকা দেওয়া হবে। পরিবার পিছু ৫০ কেজি চাল পাবেন তাঁরা। এঁরা বেতনই পাচ্ছেন না, বোনাসের প্রশ্ন নেই। তাই সরকার এই পদক্ষেপ নিল।”

অন্যদিকে, চা শ্রমিকদের পুজোর বোনাস নিয়েও ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, গত বছর ১৬ শতাংশ বোনাস দেওয়া হলেও এ বছর ২০ শতাংশ বোনাস দেওয়া হয়েছে। বন্ধ চা বাগান খোলা এবং শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়টিও রাজ্য সরকারের নজরে রয়েছে বলে জানানো হয়েছে।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।