পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ রাজ্যের কৃষকদের সুবিধার্থে এবং কৃষি ক্ষেত্রে আধুনিকীকরণের লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবর্ষে সরকারি ভর্তুকিতে কৃষিযন্ত্র ক্রয় ও কৃষিযন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছে। আগ্রহী ও যোগ্য কৃষকরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
কোন কোন প্রকল্পে আবেদন গ্রহণ করা হচ্ছে?
আবেদনকারীরা নিচের যে কোনো ১টি মাত্র প্রকল্পে আবেদন করতে পারবেন:
FSSM (Financial Support Scheme for Farm Mechanization): কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক অনুদান প্রকল্প।
OTA-SFI (One Time Assistance for Small and Fragmented Landholders): ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন ভর্তুকি প্রকল্প।
CHC (Custom Hiring Centre): কৃষিযন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য ভর্তুকি প্রকল্প।
FMB (Farm Machinery Bank): কৃষি যন্ত্রপাতি ব্যাঙ্ক স্থাপনের জন্য ভর্তুকি প্রকল্প।
প্রকল্পের ভর্তুকির পরিমাণ
FSSM প্রকল্প: শক্তিচালিত যন্ত্রের জন্য যন্ত্রভেদে মোট দামের ৫০% থেকে ৬০% পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে। সোলার পাম্প সেটের ক্ষেত্রে ৬০% বা সর্বোচ্চ ৩ লক্ষ টাকা।
OTA-SFI প্রকল্প: হস্তচালিত ছোট যন্ত্রের জন্য মোট দামের ৫০% বা সর্বোচ্চ ১০,০০০/- টাকা।
FMH / FMB প্রকল্প: ৩০ লক্ষ টাকা পর্যন্ত প্রকল্প ব্যয়ের ক্ষেত্রে ভর্তুকির পরিমাণ ৮০% বা সর্বাধিক ২৪ লক্ষ টাকা।
CHC প্রকল্প: কৃষিযন্ত্রাদি ভাড়াকেন্দ্র স্থাপনের জন্য প্রকল্প ব্যয়ের ৪০% বা ন্যূনতম ৮ লক্ষ টাকা ভর্তুকি প্রদান করা হবে।
কারা আবেদন করতে পারবেন (আবেদনের যোগ্যতা)?
নিবন্ধিত কৃষক: ‘কৃষকবন্ধু (নতুন)’ বা ‘পি.এম-কিসান সম্মান নিধি’ প্রকল্পে নাম নথিভুক্ত থাকা কৃষক।
সংগঠন ও গোষ্ঠী: স্বনির্ভর গোষ্ঠী (SHG), সমবায় সংস্থা (SKUS/PACS), কৃষক উৎপাদক সংস্থা (FPO/FPC), কৃষক স্বার্থরক্ষা দল (FIGs) বা সরকার দ্বারা স্বীকৃত যে কোনো কৃষক গোষ্ঠী।
বয়সসীমা: আবেদনকারী কৃষকের বয়স অবশ্যই ১৮ থেকে ৭০ বছরের মধ্যে হতে হবে।
সরকারি চাকরি সংক্রান্ত: আবেদনকারী কৃষক বা তাঁর স্বামী/স্ত্রী সরকারি বা সরকার অধিগৃহীত কোনো সংস্থায় কর্মরত বা অবসরপ্রাপ্ত কর্মী হতে পারবেন না।
পূর্ববর্তী সুবিধা: বিগত ৪ (চার) বছরে স্বামী/স্ত্রী বা আবেদনকারী এই প্রকল্পগুলির কোনোটি থেকে ভর্তুকি পাননি, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন।
জমির শর্ত: FSSM প্রকল্পে পাওয়ার টিলার ও সোলার পাম্প পেতে আগ্রহী কৃষকদের নিজস্ব নামে কমপক্ষে ০.৫ একর কৃষিজমির মালিকানা (ROR/পরচা) থাকতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র
- ভোটার কার্ড (EPIC) ও আধার নম্বর।
- আধার লিঙ্কযুক্ত ও DBT সক্ষম সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও পাসবই।
- নিজস্ব সক্রিয় মোবাইল নম্বর।
- নিজস্ব কৃষিজমির হালনাগাদ পরচা (ROR)।
দ্রষ্টব্য: প্রতিটি আবেদনকারীর ভোটার কার্ড নম্বর, আধার নম্বর এবং মোবাইল নম্বর আলাদা হতে হবে। দুজনের মধ্যে এই ৩টি তথ্যের ১টিও মিল থাকলে রেজিস্ট্রেশন হবে না।
অনলাইন আপলোডের ফাইলের সাইজ ও ফরম্যাট:
ব্যাঙ্ক ডকুমেন্টস এবং ভোটার কার্ড: সর্বোচ্চ 200 KB-এর মধ্যে (JPEG/JPG ফরম্যাটে)।
জমির পরচা: সর্বোচ্চ 1 MB-এর মধ্যে (PDF ফরম্যাটে)।
হার্ড কপি জমা দেওয়ার স্থান
অনলাইনে ফর্ম পূরণের পর প্রিন্ট করা আবেদনপত্রের কপি সমস্ত প্রাসঙ্গিক নথিসহ নির্দিষ্ট স্থানে জমা দিতে হবে:
FSSM ও OTA-SFI প্রকল্প: সংশ্লিষ্ট ব্লক কৃষি অফিসে (ADA Office) জমা দিতে হবে।
CHC ও FMH/FMB প্রকল্প: সংশ্লিষ্ট জেলার উপ-কৃষি অধিকর্তার অফিসে (জেলা অফিস) জমা দিতে হবে।
কীভাবে আবেদন করবেন?
অনলাইন পোর্টাল ভিজিট করুন: প্রথমে wbfms.wb.gov.in পোর্টালে যান।
নতুন রেজিস্ট্রেশন: এ বছর সমস্ত আবেদনকারীকেই নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে। বাংলা সহায়তা কেন্দ্র (BSK), তথ্য মিত্র কেন্দ্র (CSC) অথবা নিকটস্থ ব্লক কৃষি অফিসের সহায়তায় আবেদন করা যাবে।
যন্ত্র ও ডিলার নির্বাচন: পোর্টালে কৃষি দপ্তর অনুমোদিত ম্যানুফ্যাকচারার, মডেল ও ডিলারের তালিকা দেখে আপনার পছন্দের যন্ত্র নির্বাচন করুন।
নথিপত্র আপলোড: নির্দিষ্ট সাইজ অনুযায়ী প্রয়োজনীয় নথি আপলোড করে ফর্মটি সাবমিট করুন।
ভুল সংশোধন (EDIT BUTTON): হার্ডকপি কৃষি দপ্তরে জমা দেওয়ার পূর্বে প্রয়োজনে কেবল ১ বার “EDIT BUTTON” ব্যবহার করে যন্ত্রপাতি সংশোধন করতে পারবেন। হার্ডকপি জমা দেওয়ার পর আর পরিবর্তন করা যাবে না।
অনুমোদন ও ভর্তুকি প্রদানের পদ্ধতি
অনুমোদন: জেলা অনুমোদন কমিটি (DLSC)-র উপস্থিতিতে বৈধ আবেদনপত্রের মধ্য থেকে স্বচ্ছতা বজায় রেখে কম্পিউটার চালিত লটারির মাধ্যমে উপভোক্তা নির্বাচন করা হবে।
ভর্তুকি প্রদান: কৃষিযন্ত্র ক্রয়ের যাচাই (Geo-tagging)-এর পর DBT-এর মাধ্যমে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ভর্তুকির অর্থ পাঠানো হবে (FSSM, OTA-SFI এবং ১০ লক্ষ টাকা পর্যন্ত FMH/FMB-এর ক্ষেত্রে)। CHC ও ১০ লক্ষ টাকার অধিক FMH/FMB প্রকল্পের ক্ষেত্রে ব্যাংকের সাবসিডি রিজার্ভ ফান্ড অ্যাকাউন্টে অর্থ প্রদান করা হবে।
যোগাযোগ ও তথ্যসূত্র:
বিস্তারিত তথ্যের জন্য আপনার নিকটস্থ ব্লক কৃষি অফিসে যোগাযোগ করুন অথবা কৃষি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট agriculture.wb.gov.in ভিজিট করুন।
Farm Mechanization Scheme In West Bengal Online Apply Link: Apply Now

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
