WBJEE 2026: জয়েন্ট এন্ট্রান্স WBJEE 2026 – কবে থেকে আবেদন? জানুন পরীক্ষার দিনক্ষণ ও বিস্তারিত সময়সূচি

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্যের বিধানসভা নির্বাচন মিটতেই পরীক্ষার মুখোমুখি হতে হবে পড়ুয়াদের।  এদিন শুক্রবার পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড (WBJEEB) ২০২৬ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার পূর্ণাঙ্গ দিনক্ষণ ও সময়সূচি ঘোষণা করল। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১০ মার্চ, ২০২৬ (মঙ্গলবার) থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে, যা চলবে ৫ এপ্রিল, ২০২৬ (রবিবার) পর্যন্ত।  এই সময়ের মধ্যেই পরীক্ষার্থীদের আবেদন ফি জমা দিতে হবে।  এরপর যদি আবেদনপত্রে কোনো ভুলত্রুটি থাকে, তবে তা সংশোধনের জন্য ৭ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত সুযোগ দেবে।  এরিমধ্যে, গতকাল শুক্রবার বোর্ডের তরফে জানানো হয়, আগামী ২৪ মে, রবিবার রাজ্যজুড়ে ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এবং অন্যান্য পেশাদার কোর্সে ভর্তির এই প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে দরকার পড়বে অ্যাডমিট কার্ড এবং তা‌ আগামী ১৫ মে থেকে পরীক্ষার দিন অর্থাৎ ২৪ মে বিকেল ৪টে পর্যন্ত বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পড়ুয়ারা।


এছাড়াও পরীক্ষার দিন ২৪ মে, প্রথম দফায় সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অঙ্ক পরীক্ষা নেওয়া হবে।  দ্বিতীয় দফায় দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত ফিজিক্স ও কেমিস্ট্রি পরীক্ষা হবে।  তবে ফলাফল কবে প্রকাশ করা হবে, তা এখনও ঘোষণা করেনি বোর্ড।

 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।