রাজ্যের ভূমিহীন কৃষকদের জন্য বড় সুখবর। আজ থেকে ভূমিহীন ক্ষেতমজুর বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পে আবেদনকারী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকতে শুরু করেছে।
আপনি যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন, তাহলে এখনই মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই জেনে নিতে পারবেন আপনার আবেদনের বর্তমান স্থিতি (Status)। অনলাইনে স্ট্যাটাস চেক করে আপনি জানতে পারবেন আপনার আবেদনটি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে এবং টাকা পাওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে কিনা।
আজ থেকে ভূমিহীন কৃষক বন্ধুদের পাশাপাশি বেকার ছেলে-মেয়েদের জন্য চালু করা বাংলার যুবসাথী প্রকল্পের টাকা পাঠানোর কাজ শুরু করলেন রাজ্য সরকার। শুধুমাত্র আধার কার্ড নম্বর কিংবা ভূমিহীন ফর্ম পূরণ করার সময় দেওয়া মোবাইল নম্বর দিয়ে জানতে পারবেন আপনার আবেদন বর্তমানে কোন পর্যায়ে রয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক ভূমিহীন ক্ষেতমজুর বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে কিনা।
আজ থেকে ভূমিহীন কৃষকদের পাশাপাশি বেকার ছেলে-মেয়েদের জন্য চালু করা বাংলার যুবসাথী প্রকল্পের টাকা পাঠানোর কাজ শুরু করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে বলে জানা গেছে।
আপনি যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন, তাহলে শুধুমাত্র আধার কার্ড নম্বর অথবা আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরের সাহায্যে খুব সহজেই জানতে পারবেন আপনার আবেদন বর্তমানে কোন পর্যায়ে রয়েছে।
তাহলে চলুন দেখে নেওয়া যাক, ভূমিহীন ক্ষেতমজুর বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প ও বাংলার যুবসাথী প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা এবং কীভাবে অনলাইনে স্ট্যাটাস চেক করবেন।
Bhumihin Krishak Bandhu Status Check Online Step By Step – ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের স্ট্যাটাস চেক পদ্ধতি –
১) ভুমিহীন ক্ষেতমজুর প্রকল্পের আবেদনের স্থিতি জানার জন্য সর্বপ্রথম আপনাকে কৃষি বিভাগের অফিসিয়াল পোর্টাল www.matirkatha.wb.gov.in – এখানে আসতে হবে। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি ভূমিহীন পোর্টালে আসতে পারবেন।

২) এরপর মাটির কথা পোর্টালের হোম পেজে থাকা ক্ষেতমজুর সহায়তা প্রকল্প – লেখার উপরে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে Application Status এর নিচে থাকা Know your Application Status এ ক্লিক করুন।

৪) পরবর্তী পেজে ভূমিহীন ফর্ম পূরণ করার সময় উল্লেখ করা মোবাইল নম্বর কিংবা আধার কার্ড নম্বর উল্লেখ করে সার্চে ক্লিক করে দেখে নিন আবেদন Status কি দেখাচ্ছে ও টাকা জমা হয়েছে কিনা।

ভূমিহীন কৃষক বন্ধু স্ট্যাটাস চেক ডাইরেক্ট লিংক Bhumihin Krishak Bandhu Status Check- Check Now
Matir Katha Website Link: Click Now

